১৬৪ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা আমাদের দেশে সাধারণভাবে কথাটি হাদীসে নববী বলে প্রচারিত ৷ কথাটি মূলত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা)-এর ৷ একে রাসুলুল্লাহ (3ু%)-এর কথা হিসাবে বর্ণনা করলে তীর নামে মিথ্যা বলা হবে। ইবনু মাসউদ (রা) বলেন: EG Sd) ob Ts BE And Cl 0 sad 3 0 5 dl ty Lb 4 isnt ol 1 Sad) of fy BS ig Ad 32 ol Dl 23 51053 lied 20a 03h 3 sod Lo A ie Hh EE 1 U3 or dt G Yb EES Spat আল্লাহ তীর বান্দাদের হৃদয়ের দিকে দৃষ্টিপাত করেন। তিনি মুহাম্মাদ (3%)-এর হৃদয়কে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সর্বশেষ্ঠ হৃদয় হিসাবে পেয়েছেন। এজন্য তিনি তাকে নিজের জন্য বেঁছে নেন এবং তীকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন । এরপর তিনি মুহাম্মাদ 3 -এর হৃদয়ের পরে অন্যান্য বান্দাদের হৃদয়গুলির দিকে দৃষ্টিপাত করেন। তখন তিনি তাঁর সাহাবীগণের হৃদয়গুলিকে সর্বোত্তম হৃদয় পেয়েছেন। এজন্য তিনি তাদেরকে তার নবীর সহচর ও পরামর্শদাতা বানিয়ে দেন, তারা তঁর দ্বীনের জন্য যুদ্ধ করেন। অতএব, মুসলমানগণ (অর্থাৎ, রাসূলুল্লাহ $% -এর সহচর পরামর্শদাতা পবিত্র হৃদয় সাহাবীগণ) যা ভালো মনে কর্বেন তা আল্লাহর নিকটেও ভালো । আর তারা যাকে খারাপ মনে করবেন তা আল্লাহর নিকেটেও খারাপ ।”** কোনো কোনো ফকীহ বা আলিম ভুলবশত কথাটি হাদীসে নববী বলে উল্লেখ করেছেন । পরবর্তী যুগের মুহাদ্দিসগণ হাদীসের সকল গ্রন্থ তালাশ করে নিশ্চিত হয়েছেন যে, হাদীসটি রাসূলুল্লাহ ($) থেকে বর্ণিত হয়নি । আল্লামা যাইলায়ী আব্দুল্লাহ ইবনু ইউসূফ (৭৬২ হি), ইবনু কাসীর ইসমাঈল ইবনু উমার (৭৭৪ হি), ইবনু হাজার আসঙন্কালানী আহমদ ইবনু আলী (৮৫২ হি), সাখাবী, মুহাম্মাদ ইবনু আব্দুর রাহমান (৯০২হি) ও অন্যান্য মুহাদ্দিস উল্লেখ করেছেন যে, হাদীসটি আব্দুল্লাহ ইবনু মাসউদের (রা) কথা হিসাবে হাসান সনদে বর্ণিত । রাসূলুল্লাহ ত -এর কথা হিসাবে কোথাও বর্ণিত হয়নি ।*২ t *৬১আহমদ, আল-মুসনাদ ১/৩৭৯; তাবারানী, আল-মু'জামুল আউসাত ৪/৫৮, হাকিম, ০ আল-মুসতাদরাক ৩/৮৩; হাইসামী, মাজমাউয যাওযাইদ ১/১৭৭ । **২ যাইলায়ী, আব্দুল্লাহ ইবনু ইউসূফ (৭৬২ হি), নাসবুর রাইয়াহ ৪/১৩৩; ইবনু কাসীর ইসমাঈল ইবনু উমার (৭৭৪ হি), তুহফাতুল তালিব পৃ: ৪৫৫; ইবনু হাজার আসকালানী, আদ-দিরাইয়াহ ২/১৮৭: সাখাবী, আল-মাকাসিদুল হাসানা, পৃ: ৩৬৮; আল-আজলূনী, ইসমাঈল ইবনু মুহাম্মাদ (১১৬২ হি), কাশফুল খাফা ২/২৪৫ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।