১৬০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ক. ‘চোর' জালিয়াত মূল সনদ ঠিক রাখবে । তবে যার নিকট থেকে হাদীসটি শুনেছে তার নাম না বলে তার উত্তাদের নাম বলবে এবং নিজেই সেই উত্তাদের নিকট থেকে শুনেছে বলে দাবী করবে । খ. চোর জালিয়াত মুল সনদের মধ্যে কিছু পরিবর্তন করবে । সনদের মধ্যে একজন রাবীর নাম পরিবর্তন করে সে নতুন সনদ বানাবে । গ. চোর জালিয়াত হাদীসটির মতন-এর জন্য নতুন সনদ বানাবে। একজন দুর্বল বা মিথ্যাচারী রাবীর বর্ণিত কোনো হাদীস তার মুখে বা কোনো স্থানে শুনে তার ভাল লাগে । হাদীসটির ‘আকর্ষণীয়তার’ কারণে তারও ইচ্ছা হয় হাদীসটি বলার । তবে হাদীসটি মূল জালিয়াতের নামে বললে তার ‘সম্মান’ কমে যায়। এছাড়া এতে আকর্ষণীয়তা ও নতুনত্ব থাকে না। এজন্য সে এই ‘জাল’ হাদীসটির জন্য আরেকটি ‘জাল’ সনদ তৈরি করবে। জাল হাদীস চিহ্নিত করার ক্ষেত্রে চুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিভিন্ন দুর্বল বা জাল হাদীস অনেক সময় ১০/১৫ টি সনদে বর্ণিত থাকে। এতগুলি সনদ দেখে অনেক সময় মুহাদ্দিস ধোকা খেতে পারেন। তিনি ভাবতে পারেন, হাদীসের সনদণগুলি দুর্বল হলেও যেহেতু এতগুলি সনদ দেখতে পাওয়া যাচ্ছে সেহেতু হয়ত এর কোনো ভিত্তি আছে। এক্ষেত্রে তাকে দুইটি বিষয় নিশ্চিত হতে হবে। প্রথমত, তাকে দেখতে হবে ঘে, প্রত্যেক সনদেই মিথ্যাবাদী রাবী আছে কিনা । দ্বিতীয়ত নিরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে, এখানে চুরি আছে কিনা ৷ যদি দেখা যায় যে, হাদীসটি নির্দিষ্ট কোনো যুগে নির্দিষ্ট কোনো রাবীর বর্ণনায় প্রসিদ্ধি লাভ করে। সেই যুগের মুহাদ্দিসগণ হাদীসটিকে সেই রাবীর হাদীস বলে চিহ্নিত করেছেন। এরপর কোনো কোনো দুর্বল বা জালিয়াত রাবী তা উক্ত রাবীর উত্তাদ থেকে বা অন্য কোনো সনদে বর্ণনা করছেন। এক্ষেত্রে বুঝা যাবে যে, পরের রাবীগণ চুরি' করেছেন। এখানে চুরির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি। আমরা ইতোপূর্বে নেককারদের অনিচ্ছাকৃত মিথ্যার উদাহরণ হিসাবে তৃতীয় হিজরী শতকের মাশহুর আবিদ সাবিত ইবনু মূসা (২২৯ হি) বর্ণিত একটি হাদীস উল্লেখ করেছি, যে হাদীসে বলা হয়েছে: ‘যার রাতের সালাত (তাহাজ্জুদ) অধিক হবে দিবসে তার চেহারা সৌন্দর্যময় হবে।’ এই হাদীসটি সর্বপ্রথম সাবিতই বলেন । মুহাদ্দিসগণ সাবিতের মুখে হাদীসটি শোনার পরে বিস্তারিত নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে, সাবিত ছাড়া কেউ হাদীসটি ইতোপূর্বে বলেন নি । কিন্তু এই হাদীসটি সাবিতের মাধ্যমে পরিচিতি ও প্রসিদ্ধি লাভ করার পরে কোনো কোনো দুর্বল ও মিথ্যাচারী রাবী এই হাদীসটি সাবিতের উস্তাদ শারীক থেকে বা অন্যান্য সনদে বর্ণনা করেছেন। মুহাদ্দিসগণ এগুলিকে চুরি বলে চিহ্নিত করেছেন। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।