যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৫৫ দিলেও নিরীক্ষক মুহাদ্দিসদের ধোকা দিতে পারত না। কারণ সনদে জালিয়াতের নাম থেকে যেত জালিয়াত যাকে উস্তাদ বলে দাবী করেছে তার নাম থাকত । উত্তাদের অন্যান্য ছাত্রের বর্ণিত হাদীস এবং এই জালিয়াতের বর্ণিত হাদীসের তুলনা ও নিরীক্ষার মাধ্যমে মুহাদ্দিসগণ জালিয়াতি ধরে ফেলতেন। জালিয়াতির আরেকটি উদাহরণ দেখুন। ইসমাঈল ইবনু যিয়াদ দ্বিতীয় হিজরী শতকের একজন হাদীস বর্ণনাকারী । তিনি বলেন: আমাকে সাওর ইবনু ইয়াযিদ (১৫৫হি:) বলেছেন, তিনি খালিদ ইবনু মা'দান (মৃ: ১০৩ হিঃ) থেকে, তিনি মু‘আয ইবনু জাবাল থেকে বর্ণনা করেছেন, আমরা বললাম: ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বিনা ওযৃতে কুরআন স্পর্শ করতে পারব? তিনি বলেন: হা, তবে যদি গোসল ফরয থাকে তাহলে কুরআন স্পর্শ করবে না। আমরা বললাম: ইয়া রাসূলাল্লাহ, তাহলে কুরআনের বাণী: (পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করে না)** এর অর্থ কি? তিনি বলেন: এর অর্থ হলো: কুরআনের সাওয়াব মুমিনগণ ছাড়া কেউ পাবে না৷” মুহাদ্দিসসগণ একমত যে, এই হাদীসটি বানোয়াট ৷ হাদীসের ইমামগণ ইসমাঈল ইবনু যিয়াদ (আবী যিয়াদ) নামক এই ব্যক্তির বর্ণিত হাদীসসমূহ সংগ্রহ করে অন্যান্য সকল বর্ণনার সাথে তার তু নিরীক্ষা করে দেখতে পেয়েছেন যে. এই ব্যক্তির বর্ণিত হাদীস কোনটিই নয় ৷ তিনি একজন ভাল আলেম ছিলেন ও মাওসিল নামক অঞ্চলের কাযী বা বিচারক ছিলেন। কিন্তু তিনি শু'বা (১৬০হি:), ইবনু জুরাইজ (১৫০হি:), সাওর (১৫৫হি:) প্রমুখ তৎকালীন বিভিন্ন সুপরিচিত মুহাদ্দিসের নামে এমন অনেক হাদীস বর্ণনা করেছেন যা তারা কখনো বলেন নি বা তাদের কোন ছাত্র তাদের থেকে বর্ণনা করেন নি। যেমন এখানে সাওর-এর নামে তিনি হাদীসটি বলেছেন। সাওর দ্বিতীয় হিজরী শতকের সিরিয়ার অন্যতম প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহ্‌ ছিলেন। তীর অগণিত ছাত্র ছিল! অনেকে বছরের পর বছর তার কাছে থেকে হাদীস শিক্ষা করেছেন। কোনো ছাত্রই তার থেকে এই হাদীসটি বর্ণনা করে নি। অথচ ইসমাঈল তার নামে এই হাদীসটি বললেন। অবস্থা দেখে মনে হয় তিনি ইচ্ছাপূর্বক এভাবে বানোয়াট হাদীস বলতেন । ইমাম দারাকুতনী, ইবনু আদী, ইবনু হিব্বান, ইবনুল জাওযী ও অন্যান্য ইমাম এ সকল বিষয় বিস্তারিত আলোচনা করেছেন, তাকে দাজ্জাল ও মিথ্যাবাদী বলেছেন তার বর্ণিত সকল হাদীস, যা শুধুমাত্র তিনিই বর্ণনা করেছেন, অন্য কেউ বর্ণনা করেনি, এরূপ সকল হাদীসকে তারা মাওযূ বা বানোয়াট বলে গণ্য করেছেন। ২১২ সূরা ওয়াকিয়া: ৭৯ আয়াত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।