১৫৪ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা রেযা (২০৩হি:) তাকে এই হাদীসটি বলেছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে, রাসূলুল্লাহ (%)-এর ইন্তেকালের ২০০ বৎসর পরে এসে আবুস সালৃত নামের এই ব্যক্তি হাদীসটি প্রচার করছেন। মুহাদ্দিসগণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে, আবুস সালৃত আব্দুস সালাম নামক এই ব্যক্তি অনেক হাদীস শিক্ষা করেছেন এবং বর্ণনা করেছেন। কিন্তু তার বর্ণিত হাদীসের মধ্যে অগণিত ভুল ৷ তিনি এমন সব হাদীস বিভিন্ন মুহাদ্দিস ও আলেমের নামে বলেন যা তাদের অন্য কোন ছাত্র বলেন না। এতে প্রমাণিত হয় যে তিনি হাদীস ঠিকমত মুখস্থ রাখতে পারতেন না। তবে তিনি ইচ্ছাপূর্বক মিথ্যা হাদীস বলতেন কিনা তা নিয়ে তারা কিছুটা দ্বিধা করেছেন । ইয়াহইয়া ইবনু মাঈন ও কতিপয় ইমাম বলেছেন যে, তিনি ব্যক্তিগত জীবনে ভাল ছিলেন বলেই দেখা যায়। শিয়া হলেও বাড়াবাড়ি করতেন না। কিন্তু তিনি অগণিত উল্টোপাল্টা ও ভিত্তিহীন (মুনকার) হাদীস বলেছেন, যা আর কোন বর্ণনাকারী কখনো বর্ণনা করেন নি। তবে তিনি ইচ্ছা করে মিথ্যা বলতেন না বলে বুঝা যায় । অপরপক্ষে আল-জুযানী, উকাইলী প্রমুখ ইমাম বলেছেন যে, তিনি মিথ্যাবাদী ছিলেন।*** হাদীসটিকে “বাতিল”, “ভিত্তিহীন” “খুবই যয়ীফ” ইত্যাদি বলে অভিহিত করেছেন। আর যারা তাকে ইচ্ছাকৃত মিথ্যাবাদী বলে দেখেছেন, তারা হাদীসটিকে “মাওযূ”, বা বানোয়াট বলে অভিহিত করেছেন ।** আবী বাকর (৭৫১ হি) হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন ও আমলকে ঈমানের অংশ বলে গণ্য করতেন ৷ তার মতে ঈমান হলো অন্তরের জ্ঞান, মুখের স্বীকৃতি ও বিধিবিধান পালন । তিনি এই মতের পক্ষে দীর্ঘ আলোচনার পরে বলেন, তবে এ বিষয়ে আব্দুস সালাম ইবনু সালিহ বর্ণিত যে হাদীসটি ইবনু মাজাহ সংকলন করেছেন, সে হাদীসটি মাউযু, তা রাসূলুল্লাহ (সুু)-এর কথা নয় ।”*২*৫ আমরা দেখতে পাচ্ছি যে, এই সনদের সকল রাবী অত্যন্ত প্রসিদ্ধ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব । এ হলো জাল হাদীসের একটি বৈশিষ্ট্য । অধিকাং সমন্বয়ে সনদ তৈরী করতো । তাদের এই জালিয়াতি সাধারণ মানুষকে ধোকা **বিস্তারিত দখুন: ইবনু হাজার আসকালানী, তাহযীবুত তাহযীব ৬/২৮৫-২৮৬, তাকরীবুত তাহযীব, পৃ: ৩৫৫, আল-বুসীরী, মিসবাহুয যুজাজাহ ১/১২। ২**আল-বুসীরী, যাওয়াইদ ইবনু মাজাহ. পূ ৩৭. আলবানী, দায়ীফু সুনানি ইবনি মাজাহ পৃ ১০। ২১৫ সথবনুল কাইয়েম. হাশিয়াত আবী দাউদ ১২/২৯৪ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।