হাদীসের নামে জালিয়াতি ১৫৩ অধিকাংশ ক্ষেত্রে জালিয়াতগণ নিজেরা মনগড়াভাবে বিভিন্ন সুপরিচিত আলেমদের নামে একটি সনদ বানিয়ে নিত। অথবা তাদের মুখস্থ কোনো সনদ সকল বানোয়াট হাদীসের আগে জুড়ে দিত । আমরা উপরে আলোচিত বিভিন্ন বানোয়াট হাদীসে এর উদাহরণ দেখতে পেয়েছি। এভাবে অধিকাংশ বানোয়াট হাদীসের সনদও মনগড়া । একটি উদাহরণ দেখুন: ইমাম ইবনু মাজাহ বলেন আমাকে সাহল ইবনু আবী সাহল ও সালত হারাবী বলেছেন: আমাকে আলী রেযা, তিনি তীর পিতা মুসা কাযিম, তিনি তার পিতা জা'ফর সাদিক, তিনি তার পিতা মুহাম্মাদ বাকির, তিনি তার পিতা আলী যাইনুল আবেদীন, তিনি তীর পিতা ইমাম হুসাইন (রা:), তিনি তীর: io 0 রাসূলুল্লাহ (সর) বলেছেন: 6, IE 330 IS i Hi চত sy ‘ঈমান হলো অন্তরের মা'রিফাত বা জ্ঞান, সখের করাও বিষিরিধান অনুসারে কর্ম করা ।”২১২ তাহলে অন্তরের জ্ঞান, মুখের স্বীকৃতি ও কর্মের বাস্তবায়নের সামষ্টিক নাম হলো ঈমান বা বিশ্বাস । কথাটি খুবই আকর্ষণীয় । অনেক তাবেয়ী ও পরবর্তী আলিম এভাবে ঈমানের পরিচয় প্রদান করেছেন। ইমাম মালিক, শাফেয়ী, আহমদ ইবনু হাম্বাল প্রযুখ এই মত গ্রহণ করেছেন। পক্ষান্তরে ইমাম আবু হানীফা বলেন: ঈমান মূলত মনের বিশ্বাস ও মুখের স্বীকৃতির নাম কর্ম ঈমানের অংশ নয়, ঈমানের দাবী ও পরিণতি । ঈমান ও কর্মের সমন্বয়ে ইসলাম । এই হাদীসটি সহীহ হলে তা ইমাম আবু হানীফার মতের বিভ্রান্তি প্রমাণ করে। কিন্তু মুহাদ্দিসগণের নিরীক্ষায় হাদীসটি ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রয়াণিত হয়েছে। পাঠক লক্ষ্য করুন । এই সনদের রাবীগণ রাসূলুল্লাহর (৪) বংশের অন্যতম বুযুর্গ ও শিয়া মযহাবে ১২ ইমামের ৭ জন ইমাম ৷ এ জন্য সহজেই আমরা সরলপ্রাণ মানুষেরা ধোকা খেয়ে যাই । কিন্তু রাসূলুল্লাহ (3%%)-এর সুন্নাতের হেফাজতে নিয়োজিত মুহাদ্দিসগণকে এভাবে প্রতারণা করা সম্ভব ছিল না। তারা তাদের নিয়মে হাদীসটি পরীক্ষা করেছেন । তাঁরা তাদের নিরীক্ষায় দেখেছেন যে. সনদে উল্লিখিত ৭ প্রসিদ্ধ ইমামের কোনো ছাত্র এই হাদীসটি বর্ননা করেন নি এবং অন্য কোনো সনদেও হাদীসটি বর্ণিত হয় নি। শুধুমাত্র আব্দুস সালাম আবুস সালৃত দাবী করলেন যে, ইমাম আলী ২১২সুনানু ইবন মাজাহ ১/২৫, নং ৬৫ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।