যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ফার্সী ভাষায় ওহী নাযিল করেন!’ ‘আরশের আশেপাশে যে সকল ফিরিশতা রয়েছেন তারা ফার্সী ভাষায় কথা বলেন ।' অনুরূপভাবে তাতীদের বিরুদ্ধে, স্বর্ণকারদের বিরুদ্ধে ও অন্যান্য পেশার বিরুদ্ধে কুৎসা ও নিন্দা মূলক হাদীস তৈরি করা হয়েছে পেশাগত হিংসাহিংসির কারণে । বিভিন্ন শহর, দেশ বা জনপদের ফযীলতে বা নিন্দায় হাদীস বানানো হয়েছে । বলতে গেলে তৃতীয় হিজরী শতকের পরিচিত প্রায় সকল শহর ও দেশের প্রশংসায় বা নিন্দায় হাদীস বানানো হয়েছে৷ মক্কা. মদীনা ইত্যাদি যে সকল শহরের ফযীলতে সহীহ হাদীস রয়েছে সেগুলির জন্যও অনেক ‘চিত্তাকর্ষক’ জাল হাদীস বানানো হয়েছে ।*** ১. ৫. ৭. প্রসিদ্ধির আকাভ্খা আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি যে, তৎকালীন যুগে সনদ ও মতন ছিল হাদীসের অবিচ্ছেদ্য দুটি অংশ । সনদ ও মতনের সমন্বিত রূপকেই হাদীস বলা হত। এই সমন্বিতরূপের হাদীস মুহাদ্দিসগণের মধ্যে সুপরিচিত ছিল । অনেক সময় কোনো মুহাদ্দিস প্রসিদ্ধির বা স্বকীয়তার জন্য এই সমন্বিত রূপের মধ্যে পরিবর্তন করতেন। এক সনদের হাদীস অন্য সনদে বা এক রাবীর হাদীস অন্য রাবীর নামে বর্ণনা করতেন মিথ্যার প্রকারভেদের মধ্যে আমরা মিথ্যা সনদ বানানোর বিষয়ে দু একটি উদাহরণ উল্লেখ করব, ইনশা আল্লাহ্‌! ১. ৬. মিথ্যার প্রকারভেদ মুহাদ্দিসগণের পরিভাষায় ‘হাদীসের নামে মিথ্যা’ বলার বিভিন্ন প্রকার ও পদ্ধতি রয়েছে। এই অনুচ্ছেদে আমরা সেগুলি সংক্ষেপে আলোচনা করব । ১. ৬. ১. সনদে মিথ্যা ‘সনদ’ ও ‘মতন’ এর সম্মিলিত রূপই হাদীস ৷ হাদীস বানাতে হলে সনদ জালিয়াতি অত্যাবশ্যক । আবার অনেক সময় সনদ জালিয়াতিই ছিল জালিয়াতের মূখ্য উদ্দেশ্য । মিথ্যাবাদীগণ তাদের উদ্দেশ্য ও সামর্থ্য অনুসারে সনদে জালিয়াতি করত । এদের জালিয়াতি কয়েক ভাগে ভাগ করা যায়৷ ১. ৬. ১. ১. বানোয়াট কথার জন্য বানোয়াট সনদ সনদ ছাড়া কোনো হাদীস গ্রহণ করা হতো না । কাজেই একটি মিথ্যা কথাকে হাদীস বলে চালাতে হলে তার সাথে একটি সনদ বলতে হবে। * বিস্তারিত দেখুন: ইবনুল জাউযী, আল-মাউদূআত ১/৩৫৭-৩৭৩, ২/১৪৭-১৬১; ফাল্লাতা, আল-ওয়াদউ ১/২৬০-২৬৩ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।