যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ৪র্থ হিজরী শতকের অন্যতম মুহাদ্দিস আবু হাতিম মুহাম্মাদ ইবনু হিব্বান আল-বুসতী (৩৫৪ হি) বলেন: আমি আমার হাদীস সংগ্রহের সফর কালে সিরিয়ার ‘তাজরোয়ান' নামক শহরে প্রবেশ করি। শহরের জামে মসজিদে সালাত আদায়ের পরে এক যুবক দাড়িয়ে ওয়ায শুরু করে। ওয়াযের মধ্যে সে বলে: আমাকে আবু খালীফা বলেছেন, তাকে ওয়ালীদ বলেছেন, তাকে শু'বা বলেছেন, তাকে কাতাদা বলেছেন, তাকে আনাস (রা) বলেছেন, রাসুলুল্লাহ (%%) বলেছেন, যদি কেউ কোনো মুসলিমের প্রয়োজন পূরণ করে তাহলে আল্লাহ তাকে এত এত পুরস্কার প্রদান করবেন... এভাবে সে অনেক কথা বলে তার কথা শেষ হলে আমি তাকে ডেকে বললাম, তোমার বাড়ি কোথায়? সে বলে: আমি বারদায়া এলাকার মানুষ । আমি বললাম, তুমি কি কখনো বসরায় গিয়েছ? সে বলল: না । আমি বললাম: তুমি কি আবু খালীফাকে দেখেছ? সে বলল: না । আমি বললাম: তাহলে কিভাবে তুমি আবু খালীফা থেকে হাদীস বর্ণনা করছ, অথচ তুমি তাকে কোনোদিন দেখনি? যুবকটি বলল: এ বিষয়ে প্রশ্ব করা ভদ্রতা ও আদবের খেলাফ ৷ এই একটি মাত্র সনদই আমার মুখস্থ আছে। আমি যখনই কোনো হাদীস বা কথা কারো মুখে শুনি, আমি তখন সেই কথার আগে এই সনদটি বসিয়ে দিয়ে কথাটি বর্ণনা করি । ইবনু হিব্বান বলেন, তখন আমি যুবকটিকে রেখে চলে আসলাম ।*২*” ৬ষ্ট হিজরী শতকের প্রখ্যাত মুহাদ্দিস আবুল ফারাজ ইবনুল জাউযী (৫৯৭ হি) বলেন, আমাদের এলাকায় একজন ওয়ায়িয আছেন। তিনি বাহ্যত পরহেযগার ও আল্লাহভীরু মানুষ । কাজে কর্মে দরবেশী ও তাকওয়া প্রকাশ করেন। তার বিষয়ে আমাকে আমার দুজন অত্যন্ত নির্ভরযোগ্য আলিম বন্ধু বলেছেন, এক আশুরার দিনে এ লোকটি বলেন, রাসুলুল্লাহ সু বলেছেন, যে আশুরার দিনে এই কাজ করবে তার এই পুরস্কার, যে এই কাজ করবে তার এই তিনি বলেন। আমরা জিজ্ঞাসা করলাম, এই হাদীসগুলি আপনি কোথা থেকে মুখস্থ করলেন? তিনি বলেন: আল্লাহর কসম, আমি কখনোই হাদীসগুলি শিখিনি বা মুখস্থ করিনি। এই মুহূর্তেই এগুলি আমার মনে এল এবং আমি বললাম ৷*** ইবনুল জাউযী বলেন, আমার সমকালীন একজন ওয়ায়িয এসকল মিথ্যা হাদীস দিয়ে একটি বইও লিখেছে । সেই বইয়ের একটি জাল হাদীস নিম্নরূপ: একদিন হাসান (রা) ও হুসাইন (রা) খলীফা উমার (রা) এর ঘরের মধ্যে প্রবেশ করেন। উমার (রা) ব্যস্ত ছিলেন হাতের কাজ শেষ করে মাথা ২০ ইবনুল জাউযী, আল-মাউদৃআত ১/২২ ৷ ২০৯ সূৰনুল জাউযী, আল-মাউদৃআত ১/২০ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।