হাদীসের নামে জালিয়াতি ১৪৯ জন্য শ্রোতাদের চাহিদা মত মিথ্যা বানিয়ে নিতেন দ্রুত ৷ এছাড়া কোনো জালিয়াতের জাল হাদীস বা গল্প কাহিনী আকর্ষণীয় হলে অন্যান্য ওয়ায়িয জালিয়াতরা তা চুরি করত এবং নিজের নামে সনদ বানিয়ে প্রচার করত !** এদের বুদ্ধি ও দুঃসাহসের নমুনা দেখুন। তৃতীয় হিজরী শতকের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন (২৩৩ হি) ও ইমাম আহমদ ইবনু হাস্বাল (২৪১ হি) । তৃতীয় হিজরী শতকের প্রথমার্ধে বাগদাদে ও পুরো মুসলিম বিশ্বে তাদের পরিচিতি । তারা দুজন একদিন বাগদাদের এক মসজিদে সালাত আদায় করেন: সালাতের পরে একজন ওয়ায়িয ওয়ায করতে শুরু করেন। ওয়াষের মধ্যে তিনি বলেন: আমাকে আহমদ ইবনু হাম্বাল ও মা’মার, তাকে কাতাদাহ, তাকে আনাস বলেছেন, রাসুলুল্লাহ (3) বলেছেন, যদি কেউ ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলে তবে এর প্রত্যেক অক্ষর থেকে একটি পাখি তৈরি করা হয়, যার ঠোঁট স্বর্ণের, পালকগুলি মহামূল্য পাথরের .... ৷ এভাবে সে তার আজগুবি গল্প ও অগণিত সাওয়াবের কাল্পনিক কাহিনী বর্ণনা করে। ওয়ায শেষে উপস্থিত শ্রোতাদের অনেকেই তাকে কিছু কিছু ‘হাদিয়া’ প্রদান করেন । ওয়ায চলাকালীন সময়ে আহমদ ও ইয়াহইয়া অবাক হয়ে একজন আরেঞ্কজনকে প্রশ্ব করেন, এ হাদীসকি আপনি এ ব্যক্তিকে বলেছেন? উভয়েই বলেন, জীবনে আজই প্রথম এই ‘হাদীসটি শুনছি । ওয়ায শেষে মানুষের ভীড় কয়ে ॥পেক্টে ইয়াহইয়া লোকটিকে কাছে আসতে ইঙ্গিত করেন। লোকটি কিছু হাদীয়! প্রাবে ভেরে তাড়াতাড়ি এগিয়ে আসে ৷ ইয়াহইয়া তাকে জিজ্ঞাসা করেন, এই হাদীল্সটি তোষাকে কে বলেছেন? সে বলে: ইয়াহইয়া ইবনু মাঈন ও আহমদ ইবনু হান্বাল। তিনি বলেন: আমি তো ইয়াহইয়া এবং ইনি আহমদ ৷ আমর দুজনের কেউই এই হাদীস জীবনে শুনিনি, কাউকে শেখানো তো দূরের কথা ! মিথ্যা যদি বলতেই হয় অন্য কারো নামে বল, আমাদের নামে বলবে না । তখন লোকটি বলে, আমি সবসময় শুনতাম যে, ইয়াহইয়া ইবনু মাঈন একজন আহাম্মক । এখন সেই কথার প্রমাণ পেলাম ! ইয়াহইয়া বলেন, কিভাবে? সে বলে, আপনারা কি মনে করেন যে, দুনিয়াতে আপনারা ছাড়া আর কোনো ইয়াহইয়া ইবনু মাঈন ও আহমদ ইবনু হাম্বাল নেই? আমি আপনার সাখী আহমদ ছাড়া ১৬ জন আহমদ ইবনু হাম্বালের নিকট থেকে হাদীস শিক্ষা করেছি। একথা তখন লোকটি দুজনের দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে চলে গেল 1%" ২০৬ ল্লাতা, আল-ওয়'দউ ১/২৭২-২৭৯: ২-* স্থৰনুল জাউযী, আল-মাউদৃঅত ১/২১-২২ ৷! Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।