১৪৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা কবুতর উড়াতে ও কবুতরের প্রতিযোগিতা করাতে ভালবাসতেন । খলীফার পছন্দের দিকে লক্ষ্য করে গিয়াস নামক এই ব্যক্তি তার সনদ উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তীর নিক্ষেপ, ঘোড়া ও পাখি ছাড়া আর কিছুতে প্রতিযোগিতা নেই ৷' একথা শুনে মাহদী খুশী হন এবং উক্ত মুহাদ্দিসকে ১০ হাজার টাকা হাদিয়া প্রদানের নির্দেশ দেন। কিন্তু যখন গিয়াস দরবার ত্যাগ করছিলেন তখন মাহদী বলেন, আমি বুঝতে পারছি যে, আপনি মিথ্যা বলেছেন। আমি আপনাকে মিথ্যা বলতে প্ররোচিত করেছি। তিনি কবুতরগুলি জবাই করতে নির্দেশ দেন । তিনি আর কখনো উক্ত মুহাদ্দিসকে তার দরবারে প্রবেশ করতে দেন নি।** এখানে লক্ষণীয় যে, মূল হাদীসটি সহীহ, যাতে ঘোড়দৌড়, উটদৌড় ও তীর নিক্ষেপে প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানে উৎসাহ দেওয়া হয়েছে।*** এই ব্যক্তি খলীফার মনোরঞ্জনের জন্য সেখানে ‘পাখি’ শব্দটি যোগ করেছে। পঞ্চম আব্বাসী খলীফা হারূন আর-রাশীদ (শাসনকাল ১৯৩-১৭০ হি) রাষ্ট্রীয় সফরে মদীনা আগমন করেন । তিনি মসজিদে নববীর মিম্বারে উঠে বক্তৃতা প্রদানের ইচ্ছা করেন। তার পরনে ছিল কাল শেরোয়ানী । তিনি এই পোশাকে মিম্বারে নববীতে আরোহণ করতে দ্বিধা করছিলেন। মদীনার মশহুর আলিম ও বিচারক ওয়াহ্ব ইবনু ওয়াহ্ব আবুল বুখতুরী তখন বলেন: আমাকে জা'ফর সাদিক 'বলেছেন, তাকে তার পিতা মুহাম্মাদ আল-বাকির বলেছেন, জিবরাঈল (আ) কালো শেরোয়ানী পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করেন।** এভাবে তিনি খলীফার মনোরঞ্জনের জন্য একটি মিথ্যা কথাকে হাদীস বলে চালালেন। আবুল বুখতুরী হাদীস জালিয়াতিতে খুবই পারদর্শী ছিলেন। ৯. ৫. ৫. শল্পকার ওয়ায়েযেপণ ওয়াযের মধ্যে শ্রোতাদের দৃষ্টি-আকর্ষণ, মনোরঞ্জন, তাদের মধ্যে প্রভাব বিস্তার ও নিজের সুনাম, সুখ্যাতি ও নগদ উপার্জন বৃদ্ধির জন্য অনেক মানুষ ওয়াযের মধ্যে বানোয়াট কথা হাদীস নামে বলেছেন। মিথ্যা ও জাল হাদীসের প্রসারে এসকল ওয়ায়েয ও গল্পকারদের ভূমিকা ছিল খুব বড় । হাদীসের নামে মিথ্যা কথা বানিয়ে বলতে এদের দুঃসাহস ও প্রত্যুৎপন্নমতিতা ছিল খুবই বেশি । তাদের অনেকেই শ্রোতাদের অবাক করে পকেট খালি করার ২০৬ খরতীব বাগদাদী, আহমদ ইবনু আলী, তারীখ বাগদাদ ১২/৩২৩-৩২৪ । ২ তিরমিযী, মুহাম্মাদ ইবনু ঈসা (২৭৯ হি), আস-সুনান ৪/২০৫ । ২০ খতীব বাগদাদী, তারীখ বাগদাদ ১৩/৪৫২ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।