যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৪৭ সুন্নাতের পক্ষে এবং বিদ‘আত ও বিদ‘আতপস্থীদের বিরুদ্ধে তিনি ছিলেন খড়গহস্ত । কিন্ত তিনি মিথ্যা কথাকে হাদীসের নামে প্রচার করতেন। ... ওয়াহ্ব ইবনু ইয়াহইয়া ইবনু হাফস (২৫০ হি) তার যুগের অন্যতম নেককার আবিদ ও ওয়ায়িয ছিলেন। ২০ বৎসর তিনি কারো সাথে কোনো জাগতিক কথা বলেন নি। তিনিও হাদীসের নামে জঘন্য মিথ্যা কথা বলতেন ।** আল্লামা আলী কারী (১০১৪ হি.) লিখেছেন : অত্যধিক ইবাদত বন্দেগিতে লিপ্ত সংসারত্যগী দরবেশগণ শবে-বরাতের নামায, রজব মাসের নামায ইত্যাদি বিভিন্ন ফধীলতের বিষয়ে অনেক বানোয়াট কথা হাদীস নামে প্রচার করেছেন। তারা মনে করতেন এতে তাদের সাওয়াব হবে, দ্বীনের খেদমত হবে। বানোয়াট হাদীসের ক্ষেত্রে নিজেদের এবং অন্যান্য মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এই সকল মানুষ ৷ তারা এই কাজকে নেককাজ ও: সাওয়াবের কাজ মনে করতেন, কাজেই তাদেরকে কোনো প্রকারেই বিরত রাখা সম্ভব ছিল না। অপরদিকে তাদের নেককর্ম, সততা, ইবাদত বন্দেগি ও দরবেশীর কারণে সাধারণ মুসলিম ও আলিমগণ তাদের ভালবাসতেন ও অত্যন্ত শ্রদ্ধা করতেন। তাদের কথাবার্তা আগ্রহের সাথে গ্রহণ করতেন ও বর্ণনা করতেন। অনেক সময় ভালো মুহাদ্দিসও তাদের আমল আখলাকে ধোকা খেয়ে তাদের বানোয়াটি ও মিথ্যা হাদীস অসতর্কভাবে খরহণ করে নিতেন ।*২ ১. ৫. ৪. আমীরদের মোসাহেবগণ উপরে ব্যাখ্যাত উদ্দেশ্যগুলি মুলত ধর্মীয়। ধর্মীয় উদ্দেশ্য ছাড়াও জাগতিক বিভিন্ন উদ্দেশ্যে অনেক মানুষ হাদীস বানিয়েছেন অর্থ কামাই, সম্মান বা সুনাম অর্জন, রাজা-বাদশাহদের দৃষ্টি আকর্ষণ, দরবারে মর্যাদা লাভ, রাজনৈতিক বা গোষ্ঠিগত প্ৰাধান্য প্রতিষ্ঠা ইত্যাদি তারা হাদীস বানিয়েছেন। শাসক-প্রশাসকদের কাছে যাওয়ার ও তাদের প্রিয়পাত্র হওয়ার জন্য, ঈমান ‘আলিম’ খলীফা বা আমীরদের মন জয় করার জন্য তাদের পছন্দ মোতাবেক হাদীস বানানোর চেষ্টা করেছেন। এই ধরনের একটি ঘটনার বর্ণনা দিয়ে তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস যুহাইর ইবনু হারব (২৩৪ হি) বলেন: “তৃতীয় আব্বাসী খলীফা মুহাম্মাদ মাহ্‌দী (রাজত্কাল ১৫৮-১৬৯ হি) এর দরবারে কয়েকজন মুহাদ্দিস আগমন করেন। তাদের মধ্যে একজন ছিলেন গিয়াস ইবনু ইবরাহীম আন-নাখয়ী ৷ খলীফা মাহদী উন্নত জাতের +১ সৃয়ৃতী, তাদরীবুর রাবী ১/২৮১-২৮৩ । ২০২ মুল্লাহ আলী কারী, শারহু শারহি নুখবাতুল ফিকর, পৃ: ৪৪৭-৪৪৮ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।