যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা তিনি আমাকে বললেন: আমি গতরাতে চিন্তা করে দেখেছি, বসরায় আমি ‘বাকর ইবনু ঈসা’ নামের ৬০ ব্যক্তির নিকট থেকে হাদীস শুনেছি!**' মিথ্যার বাহাদুরি দেখুন! হাদীসের ‘নকিদ’ ইমামদের লিকট এই ধরনের ঠান্ডা’ মিথ্যার কোনো মূল্য নেই । বসরায়, কোন্‌ যুগে কতজন ‘রাবী’ ছিলেন নামধামসহ তাদের বর্ণিত হাদীস তারা সংগ্রহ ও সংকলিত করেছেন। এজন্য এরা অনেক সময় এঁদের কাছে জালিয়াতি স্বীকার করতে বাধ্য হতো। চতুর্থ শতকের অন্যতম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনু আদী (৩৬৫ হি) বলেন, হাদীস সংগ্রহের সফরে যখন হার্রান শহরে ছিলাম তখন আবু আরূবার মাজলিসে হৃদয়ে প্রভাব বিস্তারকারী যে হাদীসগুলি বলছেন সেগুলি কোথায় পেলেন? তিনি বলেন: মানুষের হৃদয় নরম করার জন্য আমি এগুলি বানিয়েছি।*** এ সকল নেককার মানুষের জালিয়াতির ক্ষতি সম্পর্কে হাদীস শাস্ত্রের প্রচলনে সবচেয়ে ক্ষতি করেছেন দুনিয়াত্যাগী দরবেশগণ, তীরা অনেক সময় সাওয়াবের নিয়্যাতেও মিথ্যা হাদীস বানিয়ে বলেছেন।”** ইবনে হাজার আসকালানী (৮৫২ হি.) বলেন : “বর্ণিত আছে যে, কোনো কোনো সূফী সাওয়াবের বর্ণনায় ও পাপাচারের শাস্তির বর্ণনায় মিথ্যা হাদীস বানানো ও প্রচার করা জায়েয বলে মনে করতেন ।”২ সুয়ুতী (৯১১ হি) বলেন, জালিয়াতির উদ্দেশ্য অনুসারে মিথ্যাবাদী জালিয়াতগণ বিভিন্ন প্রকারের । এদের মধ্যে সবচেয়ে মারাত্মক ও ক্ষতিকর ছিলেন কিছু মানুষ যাদেরকে সংসারত্যাগী নির্লোভ নেককার বলে মনে করা হতো । তারা তাদের বিভ্রান্তির কারণে আল্লাহর নিকট সাওয়াব পাওয়ার আশায় মিথ্যা হাদীস বানাতেন। .... (হয় শতকের প্রখ্যাত দরবেশ) আবু দাউদ নাখয়ী সুলাইমান ইবনু আমর রাত জেগে তাহাজ্জুদ আদায়ে ও দিনের পর দিন নফল সিয়াম পালনে ছিলেন অতুলনীয় । তা সত্বেও তিনি মিথ্যা হাদীস বানিয়ে প্রচার করতেন... আবু বিশর আহমদ ইবনু মুহাম্মাদ আল- মারওয়াষযী খোরাসানের অন্যতম ফকীহ, আবিদ ও সুন্নাতের সৈনিক ছিলেন। *' যাহাবী, মুযানুল ই’তিদাল ১/২৮৫ । ”» ইবনু আদী, আল-কামিল ১/১৯৫ । **আব্মুল হাই লাখনবী, যাফরুল আমানী ফী মুখতাসারিল জুরজানী, ৪৩৩ পৃ: । ২% মোল্লা আলী কারী, শারহু শারহি নুখবাতুল ফিকর, পৃ: ৪৫১ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।