যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা মুসলিম উম্মাহর মধ্যেও এই ধরনের পথভ্রষ্ট খেয়াল-খুশীমত ওহী বানানো সম্প্রদায়ের অস্তিত্ব দেখা দিয়েছে। তবে সনদ ও সনদ নিরীক্ষা ব্যবস্থার ফলে এদের জালিয়াতি ধরা পড়ে গিয়েছে। এ সকল ‘নেককার জালিয়াত’ বিভিন্ন পদ্ধতিতে হাদীস তৈরি করতেন। ক. কিছু মানুষ কুরআন তিলাওয়াত ও কুরআনের বিভিন্ন সূরা তিলাওয়াতের ‘অগণিত’ কাল্পনিক সাওয়াব বর্ণনা করে হাদীস তৈরি করতেন । খ. অন্য অনেকে প্রসিদ্ধ ও প্রচলিত বিভিন্ন নেক আমলের সাওয়াব বর্ণনায় হাদীস তৈরি করতেন। যেমন তাসবীহ, যিকির, তাহাজ্জুদ, চাশত ইত্যাদি ইবাদতের জন্য সহীহ হাদীসে অনেক সাওয়াব বর্ণিত হয়েছে। তারা মনে করতেন যে, এসকল হাদীস মানুষের চিত্তাকর্ষণ করতে পারে না। এজন্য এ সকল বিষয়ে ‘আকর্ষণীয়' হাদীস তৈরি করতেন । অনুরূপভাবে সুন্নাতের পক্ষে ও বিদ‘আতের বিপক্ষে অনেক সহীহ হাদীস রয়েছে। এ সকল জালিয়াত সেগুলিতে খুশি হতে পারেন নি। তারা সুন্নাতের সাওয়াব, মর্যাদা এবং বিদ‘আতের পাপ ও বিদ‘আতীদের কঠিন পরিণতি ও ভয়ঙ্কর শাস্তির বিষয়ে অনেক হাদীস বানিয়েছেন। গ. কেউ কেউ নতুন বিভিন্ন প্রকারের ‘নেক আমল’ তৈরি করে তার ফযীলতে হাদীস বানাতেন ৷ যেমন বিভিন্ন মাসের জন্য বিশেষ পদ্ধতির সালাত, সপ্তাহের প্রত্যেক দিনের জন্য বিশেষ সালাত, আল্লাহকে স্বপ্নে দেখা, রাসূলুল্লাহ (&5)-কে স্বপ্নে দেখা, জানাতে নিজের স্থান দেখা ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বিশেষ সালাত। অনুরূপভাবে বিভিন্ন দরুদ’, ‘যিকির’, ‘দোয়া’, মুনাজাত’ ইত্যাদি বানিয়ে সেগুলির বানোয়াট ফযীলত উল্লেখ করে হাদীস তৈরি করেছেন। এরূপ অগণিত ‘ইবাদত’ তারা তৈরি করেছেন এবং এগুলির ফযীলতে কল্পনার ফানুস উড়িয়ে অগণিত সাওয়াব ও ফযীলতের কাহিনী বলেছেন। ঘ. অনেক মানুষের অন্তর নরম করার জন্য সংসার ত্যাগ, লোভ ত্যাগ, ক্ষুধার ফযীলত, দারিদ্র্যের ফযীলত, বিভিন্ন কাহিনী, শাস্তি, পুরস্কার বা অনুরূপ গল্প কাহিনী বানিয়ে রাসূলুল্লাহ (3 ল)-এর নামে চালিয়েছেন। এখানে এই ধরনের দু'এক ব্যক্তির স্বীকারোক্তি উল্লেখ করছি। এ সকল মানুষ মুহাদ্দিসসণের নিকট তাদের মিথ্যা সনদগুলি প্রতিষ্ঠার চেষ্টা করত ৷ তবে তাদের নিরীক্ষামূলক প্রশ্নের মুখে অনেক সময় স্বীকার করতো যে, তারা হাদীস জালিয়াতি করেছে। দ্বিতীয় হিজরী শতকের একজন প্রখ্যাত আলিম, আবিদ ও ফকীহ আবু ইসমাহ নূহ ইবনু, আবু মারিয়াম (১৭৩ হি) । হাদীস, ফিকহ, ইতিহাস ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার চৌকস পাণ্ডিত্যের কারণে তাকে ‘আল-জামি' বলা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।