হাদীসের নামে জালিয়াতি ১৪৩ সম্তুব নয় । কাজেই ভাল উদ্দেশ্যে মিথ্যা বলা শুধু জায়েযই নয় বরং ভাল কাজ । শয়তান তাদেরকে বুঝতে দেয় নি যে, তাদের সব চিন্তাই ভুল খাতে প্রবাহিত হয়েছে। মিথ্যা ছাড়া মানুষদেরকে ভাল পথে আনা যাবে না একথা ভাবার অর্থ হলো, ওহী মানুষের হেদায়েত করতে সক্ষম নয়। কুরআন কারীম ও বিশুদ্ধ হাদীস তার কার্যকরিতা হারিয়ে ফেলেছে। কাজেই আজগুবি মিথ্যা দিয়ে মানুষকে হেদায়েত করতে হবে! কি জঘন্য চিন্তা! তাদের এসব মনগড়া কথা যে, ওহীর পক্ষে বা আল্লাহ ও তার রাসূলের (%%) পক্ষে সে কথা দাবী করার অধিকার তাদের কে দিয়েছে? তারা যে কথাকে পক্ষে বলে বলে মনে করেছে তা সর্বদা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আজগুবি গল্প, অল্প কাজের অকল্পনীয় সাওয়াব, সামান্য অন্যায়ের বা পাপের ঘোরতর শাস্তি, সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে কাল্পনিক কাহিনী, কাল্পনিক অলৌকিক কাহিনী, বিভিন্ন বানোয়াট ফযীলতের কাহিনী ইত্যাদি মুসলিম উম্মাহকে ইসলামের মূল শিক্ষা থেকে বিচ্যুত করেছে। অগণিত কুসংস্কার ছাড়িয়েছে তাদের মধ্যে । নফল ‘ইবাদতের’ সাওয়ারে স্বানানো মনগড়া সাওয়াবের কল্প কাহিনী মুসলিম উম্মাহকে ফরয দায়িত্ব ভুলিয়ে দিয়েছে। অগণিত মনগড়া ‘আমল’ মুসলমানদেরকে কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত কর্ম ও দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা পরবর্তী অধ্যায়ে বানোয়াট হাদীসগুলি আলোচনার সময় এসবের অনেক উদাহরণ দেখতে পাব। ‘ওহীর পক্ষে মিথ্যা বলার’ কারণেই যুগে যুগে সকল ধর্ম বিকৃত হয়েছে। ওহীর পক্ষে মিথ্যা বলে বিভ্রান্ত হওয়ার প্রকৃষ্ট উদাহরণ খৃস্টধর্মের পৌল নামধারী শৌল এবং তার অনুসারী খৃস্টানগণ ৷ এরা ঈশ্বরের’ মর্যাদা বৃদ্ধির জন্য, “যীশু'-র মর্যাদা বৃদ্ধির জন্য ও অধিক সংখ্যক মানুষকে ‘সুপথে' আনয়ন করার জন্য ওহীর নামে মিথ্য বলেছে। এরা ভেবেছে যে, আমরা ঈশ্বরের বা যীশুর পক্ষে বলছি, কাজেই এই মিথ্যায় কোনো দোষ নেই । কিন্তু তারা মূলত শয়তানের খেদমত করেছে। এজন্য মহিমাময় আল্লাহ কুরআন কারীমে এরশাদ করেছেন: Ld EVGA UA 3) Bll LR of2 8 SY ESSN Jal BS X ‘ss eo or £_ LS 3 2 2 5 2 2 ez del sip of (p23 VS oly $5 cn sr 5S “বল হে কেতাবীগণ, তোমরা তোমাদের দ্বীন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করো না; এবং যে-সম্প্রদায় ইতোপূর্বে পথভ্রষ্ট হয়েছে, অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরলপথ থেকে বিচ্যুত হয়েছে তাদের খেয়াল-খুলশীর অনুসরণ করো না।”** *** সূরা : ৫ মায়িদা: আয়াত ৭৭ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।