যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা কোনো কোনো মুহাদ্দিস সাবিতের ‘অনিচ্ছাকৃত মিথ্যা'র কারণ উল্লেখ করেছেন। মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনু নুমাইর (২৩৪ হি) বলেন, হাদীসটি বাতিল ৷ সাবিত বুঝতে না পেরে হাদীসটি বলেছেন । শারীক ইবনু আব্দুল্লাহ হাসি-মশকরা করতে ভালবাসতেন । আর সাবিত ছিলেন নেককার আবিদ মানুষ । সম্ভবত, শারীক যখন হাদীস বলছিলেন তখন সাবিত সেখানে উপস্থিত হন । শারীক বলছিলেন: আমাদেরকে আ’মাশ, তিনি আবু সুফিয়ান থেকে, তিনি জাবির (রা) থেকে, তিনি রাসুলুল্লাহ 3 থেকে । এমতাবস্থায় সাবিত সেখানে প্রবেশ করেন। সাবিতকে দেখে শারীক হাদীস বলা বন্ধ করে তার সরলতা বত্ডিত উজ্জল চেহারা লক্ষ্য করে বলেন: ‘যার রাতের সালাত অধিক হয়, দিবসে তার চেহারা সৌন্দর্যমূয় হয়।’ শারীকের এই কথা সাবিত অনবধানতাবশত উপরের সনদে বর্ণিত হাদীস মনে করেন। এভাবে তিনি শারিকের একটি ক্রথ্কে ভুলবশত রাসূলুল্লাহ (3ু৪)-এর কথা বলে বর্ণনা করেন । এ কারণে তবনু-সালাহ, নববী, ইরাকী ও অন্যান্য কোনো কোনো মুহাদ্দিস এই হাদীসটিকে ‘অনিচ্ছাকৃত মিথ্যা'-র উদাহরণ হিসাবে পেশ করেছেন।*** ১. ৫. ৩. ২. ‘নেককার’গণের ইচ্ছাকৃত মিথ্যা ‘নেককার’ বলে পরিচিত কিছু মানুষ এর চেয়েও জঘন্য কাজে লিপ্ত হতেন । তারা ইচ্ছাকৃতভাবে বানোয়াট কথা রাসুলুল্লাহ (3%)-এর নামে বলতেন । হাদীস জালিয়াতির ক্ষেত্রে এরাই ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষতিকারক । . তারা যে সকল বিষয়ে হাদীস বানিয়েছেন, তার অনেক বিষয়ে অনেক সহীহ হাদীস রয়েছে কিন্তু এসকল নেককার (!) মানুষ অনুভব করেছেন যে, এ দকল সহীহ হাদীসের ‘ভাষা ও সেগুলিতে বর্ণিত পুরস্কার বা শান্তিতে মানুষের ভ্রাপেণ আয়ে না। তাই তারা আরো জৌরালো ভাষায়, বিস্তারিত কথায়, অগণিত পুরস্কার ও কঠিনতম শাস্তির. কথা বলে হাদীস বানিয়েছেন, যেন মানুষেরা তা শুনেই প্রভাবিত হয়ে পড়ে । এভাবে তারা ‘ওহীর’ অপূর্ণতা (!) মানবীয় বুদ্ধি দিয়ে পুরণ (!) করতে চেয়েছেন সবচেয়ে কঠিন বিষয় ছিল যে, তাদের “ধার্ষিকতা'র কারণে সমাজের অনেক মানুষই তাদের এসকল জালিয়াতির ক্ষপ্রে পড়তেন। তারা এগুলিকে হাদীস বলে বিশ্বাস করেছেন। শুধুমাত্র ‘নাকিদ’ মুহাদ্দিসগণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে তাদের জালিয়াতি ধরেছেন। শয়তান এদেরকে বুঝিয়েছিল যে, আমরা তো রাসূলুল্লাহ (3%%)-এর বিরুদ্ধে নয়, পক্ষেই মিথ্যা বলছি। এ সকল মিথ্যা ছাড়া মানুষদের হেদায়েত করা ** ভ্বনু আদী, আল-ফামিল ২/৯৯, যাহাবী; মীযানুল ই'তিদাল ২/৮৮; ইরাকী, আত- তাকয়ীদ, পৃ: ১২৯; ফাতহুল মুগীস, পৃঃ ১২৭. ১২৮; সুয়ৃতী, তাদরীবুর রাবী ১/২৮৭ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।