যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৪১ মুহাদ্দিসসণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতরূপে জানতে পেরেছেন যে, এই কথা রাসুলুল্লাহ ($)-এর নামে বানোয়াট কথা৷ তবে তা ইচ্ছাকৃত মিথ্যা না অনিচ্ছাকৃত মিথ্যা সে বিষয়ে তারা মতভেদ করেছেন। ইবনু মাজাহর উস্তাদ ইসমাঈল ও অন্যান্য অনেক মুহাদ্দিস এই হাদীসটি আৰু ইয়াযিদ সাবিত ইবনু মুসা ইবনু আব্দুর রাহমান (২২৯ হি) থেকে শুনেছেন ও লিখেছেন। একমাত্র তিনিই এই হাদীসটির বর্ণনাকারী । তিনি দাবী করেন যে, শারীক ইবনু আব্দুল্লাহ (১৭৮ হি) তাকে এই হাদীসটি বলেছেন। মুহাদ্দিসসণ শারীকের সকল ছাত্রের হাদীস, শারীকের উস্তাদ সুলাইমান ইবনু মিহরান আল-আ'মাশ (১৪৭ হি)-এর সকল ছাত্রের হাদীস, আ'মাশের উত্ত দদ আৰু সুফিয়ান তালহা ইবনু নফি’-এর সকল ছাত্রের হাদীস এবং জাবির (রা)- এর অন্যান্য ছাত্রের হাদীস সংগ্রহ করে তুলনা করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে এই হাদীসটি একমাত্র সাবিত ছাড়া কেউ বর্ণনা করেন নি । তারা দেখেছেন যে, ‘সাবিত’ “শারীক’-এর এমন কোনো ঘনিষ্ট ছাত্র বা দীর্ঘকালীন সহচর ছিলেন না যে, শারীক অন্য কোনো ছাত্রকে না বলে শুধুমাত্র তাকেই এই হাদীসটি বলবেন। এছাড়া সাবিত বর্ণিত অন্যান্য হাদীস নিরীক্ষা করে তীরা সেগুলির কিছু কিছু UAL ভুল BSE Ons SPALL Sh li cnlEl তারা হয়েছেন যে, সাবিত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছেন। সাবিত ইবনু মুসা তৃতীয় হিজরী শতকের একজন নেককার আবিদ ও সংসারত্যাগী দরবেশ ছিলেন। তার ধার্মিকতার কারণে সাধারণভাবে অনেক মুহাদ্দিস তার প্রতি ভাল ধারণা পোষণ করতেন। তবে তুলনামূল নিরীক্ষার মাধ্যমে তারা দেখেছেন যে, তার বর্ণিত হাদীসের মধে বেশ কিছু হাদীস ভুল বা. মিথ্যা বলে প্রমাণিত । তিনি যে সকল উত্তাদের সূত্রে হাদীসগুলি বলছেন, সে সকল উত্তাদের দীর্ঘদিনের বিশেষ ছাত্র বা অন্য কোনো ছাত্র সেই হাদীস বলছেন না। এজন্য কোনো কোনো মুহাদ্দিস তাকে ‘“মিথ্যাবাদী' বলেছেন। ইয়াম ইয়াহইয়া ইবনু মাঈন (২৩৩ হি) সাবিত সম্পর্কে বলেন: ‘তিনি মিথ্যাবাদী’ পক্ষান্তরে আবু হাতিম, রাযী (২৭৭ হি), ইবনু আদী (৩৬৫ হি) প্রযুখ মুহাদ্দিস সাবিতের এই মিথ্যাকে ‘অনিচ্ছাকৃত’ মিথ্যা বলে মনে করেছেন। তারা বলেন যে, সাবিত মূলত হাদীস বর্ণনাকারী ছিলেন না । সাধারণ আবিদ ছিলেন। তিনি সর্বমোট ৭/৮ টি হাদীস বর্ণনা করেছেন। এগুলির মধ্যে দুইটি হাদীস বাদে বাকীগুলি তিনি ঠিকমতই বর্ণনা করেছেন । এতে মনে হয় তার ভুল অনিচ্ছাকৃত ৷ এজন্য তীরা তাকে স্পষ্টভাবে ‘মিথ্যাবাদী’ না বলে ‘দুর্বল’ বলেছেন।”** “** যাহাবী, মীযানুল ই'তিদাল ২/৮৯, ইবনু হাজার, তাহযীবুত তাহযীব ২/১৪! »** ইবনু আদী, আল-কামিল ২/৯৯; যাহাবী, মীযানুল ই'তিদাল ২/৮৯ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।