১৩৬ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা এসকল ভণ্ড যিনদীক কখনো বা ‘আলীর (রা) ভক্ত সেজে তার ও তার বংশের পক্ষে বানোয়াট হাদীস প্রচার করতো ৷ কখনো বা সূফী-দরবেশ সেজে মানুষদের ধোকা দিত এবং পারসিক বা ইহুদী-খৃস্টানদের বৈরাগ্য ও সন্ন্যাস- মার্কা দরবেশীর পক্ষে হাদীস বানাতো। তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামী বিশ্বাস নষ্ট করা ও তাকে হাস্যাস্পদ ও অযৌক্তিক হিসাবে পেশ করা । এখানে লক্ষণীয় যে, তারা সনদসহ হাদীস বানাতো। তৎকালীন সময়ে সনদ ছাড়া হাদীস বলার কোনো উপায় ছিল না । তারা প্রখ্যাত মুহাদ্দিস ও নির্ভরযোগ্য রাবীগণের নাম জানতো । বিভিন্ন সহীহ হাদীসের সনদ তাদের মুখস্থ ছিল । এসকল সনদের নামে তারা হাদীস বানাতো। এগুলি দিয়ে সাধারণ মানুষদের ধোকা দেওয়া খুবই সহজ ছিল । তবে ‘নাকিদ’ মুহাদ্দিসদের কাছে এই ধোকার কোনো কার্যকরিতা ছিল না। তারা : উপরে বর্ণিত নিরীক্ষার মাধ্যমে এদের জালিয়াতি ধরে ফেলতেন। যেমন একজন বলল যে, আমাকে ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান বলেছেন, তিনি সুফিয়ান সাওরী থেকে, তিনি ইবনু সিরীন থেকে, তিনি আনাস ইবনু মালিক থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে... ৷ তখন তারা ‘উপরের পদ্ধতিতে সনদে বর্ণিত সকল রাবীর অন্যান্য ছাত্রদের বর্ণিত হাদীসের সাথে এর তুলনা করতেন । পাশাপাশি এই ব্যক্তির অন্যান্য বর্ণনা ও তার কর্ম বিচার করে অতি সহজেই জালিয়াতি ধরে ফেলতেন। এদের বানানো একটি হাদীস দেখুন: মুহাম্মাদ ইবনু শুজা’ নামক একব্যক্তি বলছে, আমাকে হিব্বান ইবনু হিলাল, তিনি হাম্মাদ ইবনু সালামা থেকে, তিনি আবুল মাহ্যাম থেকে তিনি আবু হুরাইরা থেকে, রাসুলুল্লাহ সাল্লান্পাহু্ আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ব করা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের মহান প্রভুর সৃষ্টি কী থেকে? তিনি বলেন: তিনি একটি ঘোড়া সৃষ্টি করেন, এরপর ঘোড়াটিকে দাবড়ান। ঘোড়াটির দেহ থেকে যে ঘাম নির্গত হয় সেই ঘাম থেকে তিনি নিজেকে সৃষ্টি করেন ।*-* আমরা স্পষ্টত বুঝতে পারছি যে, মহান আল্লাহ সম্পর্কে মুসলিম বিশ্বাসকে হাস্যাস্পদরূপে তুলে ধরা ও মুসলিম বিশ্বাসকে তামাশার বিষয়ে পরিণত করাই এইরূপ জালিয়াতির উদ্দেশ্য ৷ এসকল জালিয়াত অনেক সময় তাদের জালিয়াতির কথা বলে বড়াই করত। আব্দুল করীম ইবনু আবীল আরজা দ্বিতীয় হিজরী শতকের এইরূপ একজন জালিয়াত ৷ ধর্মদ্রোহিতা, জালিয়াতি ইত্যাদি অপরাধে তার মৃত্যুদণ্ড *৮* ইবনুল জাউযী, আল-মাউদূআত ১/৬৪ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।