হাদীসের নামে জালিয়াতি ১৩৫ ৭. কেউ কেউ নতুনত্ব ও অভিনবত্ব প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অপ্রচলিত সনদ ও মতন তৈরি করতেন । ৮. কিছু মানুষ এভাবে মিথ্যা হাদীস তৈরি করাকে দ্বীনদারী বলে মনে করতেন । তারা তাদের বিভ্রান্তির কারণে মনে করতেন যে, মানুষদের ভাল করার জন্য ও ভালর পথে ডাকার জন্য মিথ্যা বলা যায় । এরা নেককার, সংসারশ্যাগী বুযুর্গ হিসাবে সমাজে পরিচিত ৷ হাদীস জালিয়াতির ক্ষেত্রে এদের ক্ষতিই সবচেয়ে মারাত্মক । কারণ তারা এই কঠিন পাপকে নেককর্ম ও সাওয়াবের কাজ মনে করতেন । কাজেই কোনোভাবেই তাদেরকে এথেকে বিরত করা যেত না। আর তাদের বাহ্যিক তাকওয়া, নির্লোভ জীবন ও দরবেশী দেখে মানুষেরা প্রভাবিত হতেন এবং তাদের মিথ্যাকে সত্য বলে গ্রহণ ও প্রচার করতেন । এজন্যই ইমাম ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান (১৯৮ হি) বলতেন, হাদীসের বিষয়ে নেককার বুযুর্গদের চেয়ে বেশি মিথ্যাবাদী আমি দেখিনি ।*"* তিনি নেককার বুযুর্গ বলতে বুঝাচ্ছেন সেইসব জাহিলকে যারা নিজেদের নেককার মনে করেন এবং বুযুগীর পথে চলেন, কিন্তু হালাল হারাম বুঝেন না ।**২ আমরা এখানে হাদীসের নামে জালিয়াতির প্রধান কারণগুলি ও এতে লিপ্ত মানুষদের বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব । ১. ৫. ১. যিনদীক ও ইসলামের পোপন শত্ৰুগণ ইসলামের ইতিহাসের প্রথম অর্ধ শতকের মধ্যে ইসলামী বিজয়ের মাধ্যমে এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ এলাকা ইসলামী রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে। এসব দেশের অনেক অমুসলিম নাগরিক স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। অনেকে তাদের পূর্ব ধর্ম অনুসরণ করতে থাকেন । ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা প্রদান করা হয়। পক্ষান্তরে কিছু মানুষ তাদের পূর্বের বিভিন্ন ধর্ম ও মতামতের প্রতি আনুগত্য ও ভালবাসা সত্বেও প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলেন। তারা সমাজে মুসলিম বলে গণ্য হলেও প্রকৃতপক্ষে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ানো ও তথ্য সন্ত্রাসের মাধ্যমে মুসলিমগণের বিশ্বাস ও কর্ম নষ্ট করাই ছিল তাদের উদ্দেশ্য । অধিকাংশ ক্ষেত্রে এই শ্রেণীর মানুষদেরকে ‘যিনদীক’ বলা হতো। এরা তাদের ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অগণিত মিথ্যা কথা সমাজে হাদীস হিসাবে প্রচার করতো । আমার দেখেছি যে, আব্দুল্লাহ ইবনু সাবার নেতৃত্বে এই শ্রেণির মানুষেরাই প্রথম বানোয়াট হাদীস প্রচার শুরু করে। **১ বুসলিম, আস-সহীহ ১/১৭-১৮ ৷ *৮২ ই্রাকী, ফাতহুল মুগীস, পৃঃ ১২২-১২৪ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।