যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৩৩ কোনো ভুল থাকলে তা পরবর্তী লেখকগণ আলোচনা করেছেন । এভাবে এ বিষযে লেখনি ও গবেষণার ধারা অব্যাহত থেকেছে । এভাবে আমরা দেখছি যে, গত দেড় হাজার বছরে সকল যুগে ও সকল শতকে মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ হাদীসে রাসূলের হেফাযতে জাগ্রত প্রহরায় সদা সতর্ক থেকেছেন। তারা সদা সর্বদা চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসের নামে মিথ্যাচারের সকল প্রচেষ্টার চিহ্নিত করে হাদীস নামের মিথ্যা কথার খপ্পসর থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করার । মহান আল্লাহ এ সকল মানুষদেরকে উত্তম পুরস্কার প্রদান করুন৷ ১. ৫. মিথ্যার কারণ ও মিণ্যাবাদীদের প্রকারভেদ হাদীসের নামে মিথ্যার উদ্ভব আলোচনায় আমরা দেখেছি যে, ইসলামের গোপন শত্রুরা মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য সর্বপ্রথম হাদীসের নামে মিথ্যা কথা মুসলিম সমাজে ছড়াতে থাকে৷ ওহীর উপরেই ধর্মের ভিত্তি । এজন্য ওহীর মাধ্যমে কোনো কথা প্রমাণিত করতে পারলেই তা মুসলিম সমাজে গ্রহণযোগ্যতা পায় । কুরআন যেহেতু অগণিত মানুষের মুখস্থ, এজন্য কুরআনের নামে সরাসরি মিথ্যা বা বানোয়াট কিছু বলার সুযোগ কখনোই ছিল না । এজন্য হাদীসের নামে মিথ্যা বলার চেষ্টা তারা করেছে। মিথ্যা বলতে থাকে; এছাড়া অনেক মানুষ অজ্ঞতা, অবহেলা বা অসাবধানতা বশত হাদীসের নামে মিথ্যা বলেন । কারো মুখে কোনো ভাল কথা, কোনো প্রাচীন প্রজ্ঞাময় বাক্য, কোনো সাহ্যবী বা তাবিয়ীর কথা শুনে কারো কাছে ভাল লেগেছে। পরবর্তীতে তা বলার সময় রাসূলুল্লাহ (3% ্ল)-এর কথা বলে বর্ণনা করেছেন। এভাবে বিভিন্ন কারণে হাদীসের নামে জালিয়াতি চলতে থাকে। আমরা দেখেছি যে, মিথ্যা দুই প্রকার: ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত । অনিচ্ছাকৃত মিথ্যার কারণ মূলত স্মৃতির বিভ্রাট, হাদীস মুখস্থকরণে অবহেলা বা হাদীস গ্রহণে অসতর্কতা। আর ইচ্ছাকৃত মিথ্যার কারণ অধিকাংশ ক্ষেত্রে ধর্মের ক্ষতি বা উপকার (!) করা । আমরা জানি যে, ওহীর সম্পর্ক ধর্মের সাথে কাজেই ওহীর নামে মিথ্যা বলার সকল উদ্দেশ্যই ধর্ম কেন্দ্রিক । কেউ ধর্মের নামে ধর্মের ক্ষতি করার জন্য হাদীস বানিয়েছেন । কেউ ধর্মের নামে কামাই রুজি করার জন্য বা নিজের ফাতওয়া, দল বা বংশকে শক্তিশালী করার জন্য হাদীস বানিয়েছেন। কেউ ধর্মের নামে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে হাদীস বানিয়েছেন। কেউ নিঃস্বার্থভাবে (!) মানুষদের ভালকাজে উৎসাহ দান ও খারাপ কাজ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।