১৩২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ২৮.তানযীহ্শ শারীয়াহ, আলী ইবনু মুহাম্মাদ ইবনু ইরাক (৯৬৩ হি) ৷ ২৯.তাযকিরাতুল মাউদৃআত, মুহাম্মাদ তাহির ফাতানী (৯৮৬ হি) । ৩০.আল-আসরারুল মারফুআহ, মুল্লা আলী কারী (১০১৪ হি) । ৩১.আল-মাসনূ ফী মা'রিফাতিল মাউদৃূ, মুল্লা আলী কারী (১০১৪ হি)। ৩২.মুখতাসারুল মাকাসিদ, মুহাম্মাদ ইবনু আব্দুল বাকী যারকানী (১১২২ হি) । ৩৩.আল-জাদ্দুল হিস্সীস ফী বায়ানি মা লাইসা বিহাদীস, আহমদ ইবনু আব্দুল কারীম আমিরী (১১৪৩ হি) । ৩৪.কাশফুল খাফা ওয়া মুযিলুল ইলবাস, ইসমাঈল ইবনু মুহাম্মা্ আল- আজলূনী (১১৬২ হি) ৷ ৩৫.আল-কাশফুল ইলাহী আন শাদীদিদ দা’ফি ওয়াল মাউদৃ ওয়াল ওয়াহী, মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আত-তারাবলুসী (১১৭৭ হি) OAT আতিরাহ, মুহাম্মাদ ইবনু আহমাদ আস-সান‘আনী (১১৮১ হি) ৩৭. আন-নুখবাতুল বাহিয়্যাহ, মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আস-সাবনাবী (১২৩২ হি) ৩৮.আল-ফাওয়াইদুল মাজমুআ, মুহাম্মাদ ইবনু আলী শাওকানী (১২৫০হি) ৷ ৩৯.আসনাল মাতালিব, মুহাম্মাদ ইবনু সাইয়িদ দারবীশ (১২৭৬ হি)। 8৪০.হুসনুল আসার, মুহাম্মাদ দারবীশ (১২৭৬ হি) । ৪১.আল-আসারুল মারফুআহ. আব্দুল হাই লাখনাবী (১৩০৪ হি) । ৪২.আল-লু'লু আল-মারসূ, মুহাম্মাদ ইবনু খালীল আল-মাশীশী (১৩০৫হি)। ৪৩. তাহযীরুল মুসলিমীন, মুহাম্মাদ ইবনুল বাশীর আল-মাদানী (১৩২৯হি)। বর্তমান শতকেও এ বিষয়ে অনেক গ্রন্থ রচিত হয়েছে ও হচ্ছে। প্রিয় পাঠক, এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, একই বিষয়ে এত গ্রন্থের প্রয়োজন কি? আসল বিষয় হলো, দ্বিতীয় হিজরী শতক থেকে শুরু হওয়ার পরে হাদীসের নামে জালিয়াতির প্রচেষ্টা কখনো থামে নি। পরবর্তী অনুচ্ছেদে জালিয়াত ও জালিয়াতির পরিচিতির আলোচনায় আমরা এসকল বিষয়ে বিস্তারিত জানতে পারব ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত মিথ্যা যেমন অব্যাহত থেকেছে, তেমনি সে সকল মিথ্যাকে চিহ্নিত করা ও বিশুদ্ধ হাদীস থেকে তা পৃথক করার প্রচেষ্টাও অব্যাহত থেকেছে । বিভিন্ন মুসলিম দেশে নতুন নতুন কথা হাদীসের নামে প্রচারিত হয়েছে। তখন সেই দেশের প্রাজ্ঞ মুহাদ্দিসগণ গবেষণার মাধ্যমে সেগুলির সত্যতা ও অসত্যতা নির্ণয় করেছেন। এ সকল কথা কোনো হাদীসের গ্রন্থে সনদসহ বর্ণিত হয়েছে কিনা, সনদের গ্রহণযোগ্যতা কিরূপ, এই অর্থে অন্য কোনো হাদীস বর্ণিত হয়েছে কিনা ইত্যাদি বিষয় তারা নির্ণয় করেছেন। এছাড়া পূর্ববর্তী গবেষকদের সিদ্ধান্তে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।