যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা তাদের লক্ষ্য অর্জনে সফল হয়েছেন ৷ সহীহ বুখারী ও সহীহ মুসলিমে সংকলিত সকল হাদীস 'সহীহ’ বলে মেনে নেওয়ার কারণ এই নয় যে, ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসগুলিকে সহীহ বলেছেন। তাদের ব্যক্তিগত মর্যাদা এখানে একেবারেই মূল্যহীন ৷ প্রকৃত বিষয় হলো, তারা হাদীসগুলিকে সহীহ বলে দাবী করেছেন এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে মুহাদ্দিসগণ তাঁদের সংকলিত হাদীসগুলির সনদ যাচাই করেছেন এবং তাদের দাবীর সত্যতা প্রমাণিত হয়েছে। অন্য আরো লেখক শুধুমাত্র সহীহ অথবা সহীহ ও হাসান হাদীস সংকলনের উদ্দেশ্যে গস্থ রচনা করেছেন। কেউ কেউ সহীহ ও যয়ীফ হাদীস সংকলন করবেন ও জাল বা মাউদৃ্‌ হাদীস বাদ দিবেন বলে ঘোষণা করেছেন। পরবর্তী যুগের মুহাদ্দিসগণ তাদের দাবি কখনোই বিনা যাচাইয়ে মেনে নেননি। বরং তাদের সংকলিত সকল হাদীস যাচাই করে তাদের গ্রন্থাবলির বিষয়ে বিধান প্রদান করেছেন। এ সকল যাচাইয়ে দেখা গিয়েছে যে, অধিকাংশ লেখক ও সংকলকই তাদের ঘোষণা ও সংকল্প পুরণ করতে ব্যর্থ হয়েছেন। কারো দাবিই মুহাদ্দিসগণ বিনা যাচাইয়ে গ্রহণ করেন নি। ১. ৪. ৯. এ্স্থাকারে রাবীশণের বিবরণ সংরক্ষণ উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে, দ্বিতীয় হিজরী শতাব্দী থেকে মুহাদ্দিসগণ সনদসহ সকল হাদীস সংকলন করেন, যেন সনদ পর্যালোচনা করে বিশুদ্ধ হাদীসকে মিথ্যা বা ভুল থেকে পৃথকভাবে চিহ্নিত করা যায় । দ্বিতীয় হিজরী শতক থেকে মুহাদ্দিসগণ হাদীস সংকলনের পাশাপাশি রাবীগণের গ্রহণযোগ্যতা বিষয়ক তথ্যাবলি গ্রস্থাকারে সংকলন করতে থাকেন; যেন এ সকল তথ্যের আলোকে হাদীসগ্রন্থগুলিতে সংকলিত হাদীসগুলির সনদ বিচার করা যায়। এই জাতীয় গ্রন্থ প্রণয়নেও ক্রম বিবর্তন ঘটে । ২য় হিজরী শতকের মাঝামাঝি থেকে মুহাদ্দিসগণ প্রথমে নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য সকল বর্ণনাকারীর বিবরণ একত্রে সংকলন করতে শুরু করেন। ইমাম লাইস ইবনু সা'দ (১৭৫ হি), আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ হি) প্রমুখ মুহাদ্দিস দ্বিতীয় হিজরীর মাঝামাঝি থেকে এই জাতীয় গ্রস্থ প্রণয়ন শুরু করেন। এসকল গ্রন্থে নির্ভরযোগ্য, অনির্ভরযোগ্য, মিথ্যাবাদী সকল রাবীর জীবনী, তাদের বর্ণিত কিছু হাদীস ও তাদের বর্ণিত হাদীসের নিরীক্ষার ভিত্তিতে তাদের এহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা বিষয়ক বিধান সংকলিত হয়েছে। পরবর্তী শতকগুলিতে এই প্রকারের গ্রন্থ রচনার ধারা অব্যাহত থাকে । তৃতীয় হিজরী শতকে আহমদ ইবনু হাম্বাল, আলী ইবনুল মাদীনী, বুখারী, মুসলিম, তিরমিধী. নাসাঈ,ও পরবর্তী যুগের অগণিত মুহাদ্দিস এই জাতীয় গ্রন্থ রচনা করেছেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।