যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ প্রচলিত মিথ্য৷ হাদীস ও ভিত্তিহীন কথা 8. শুধুমাত্র অনির্ভরযোগ্য বা বানোয়াট হাদীস সংকলন করা । দ্বিতায় হিজরী শতক থেকে শুরু করে পরবতী প্রায় ৪ শতান্দী পর্যন্ত হাদীস সংকলনের যে ধার৷ চালু থাকে এর প্রধ্যন উদ্দেশ্যই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কথিত ও প্রচারিত সকল হাদীস সংকলিত করা যাতে মুসলিম উল্ছাহর মুহাদ্দিসগণ নিরীক্ষভিত্তিক বিধানের আলোকে এগুলির মধ্য থেকে বিশুদ্ধ ও নির্ভুল হাদীস বেছে নিতে পারেন! অনেকে বর্ণনাকারী রাবী বা বর্ণনাকারী সাহাবীর নামের ভিত্তিতে হাদীস সংকলন করতেন। কেউ বা বিষয়ভিত্তিক হাদীস সংকলন করতেন ৷ সবারই মূল উদ্দেশ্য ছিল হাদীস নামে প্রচলিত সব কিছু সংকলিত করা ! এজন্য আমরা দেখতে পাই যে, অধিকাংশ হাদীস গ্রন্থে সহীহ, যয়ীফ, মাউযূ সকল প্রকারের হাদীস সংকলিত হয়েছে। এখানে অজ্ঞতার কারণে অনেকে ভুল ধারণার কবলে পড়েন: উপরের পরিচ্ছেদগুলিতে আলোচিত ইত্যাদি থেকে অনেকে মনে করেন যে, যুহাদ্দিসদের এসকল বিচার ও নিরীক্ষার মাধ্যমে যাদের ভুল বা মিথ্যা ধরা পড়েছে তাদের হাদীস তো তারা গ্রহণ করেননি এবং সংকলনও করেন নি। কাজেই কোনো হাদীসের গ্রন্থে হাদীস কলনের অর্থ হলো এসকল হাদীস নিরীক্ষার মাধ্যমে বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে বলেই উক্ত মুহাদ্দিস হাদীসগুলিকে তার গ্রন্থে সংকলিত করেছেন। এই ধারণাটি একেবারেই অজ্ঞতা প্রসূত এবং প্রকৃত অবস্থার একেবারেই বিপরীত । কয়েকজন সংকলক বাদে কোনো সংকলকই শুধূমাত্র বিশুদ্ধ বা নির্ভরযোগ্য হাদীস সংকলনের উদ্দেশ্যে গ্রন্থ রচনা করেন নি! শ|! মুহাদ্দিস, মুফাসসির, আলিম ও ইয়াম হাদীস সংকলন করেছেন সহীহ, যয়ীফ বা বানোয়াট সকল প্রকার হাদীস সনদসহ একত্রিত করার উদ্দেশ্যে: যেন রাসূলুল্লাহ ($%)-এর নামে কথিত বা প্রচারিত সককিছুই সংরক্ষিত হয়! তারা কোনো হাদীসই রাসূলুল্লাহ (ু)-এর কথা বা কাজ হিসাবে সরাসরি বর্ণনা করেননি । বরং সনদসহ, কে তাদেরকে হাদীসটি কার সূত্রে বর্ণনা করেছেন তা উল্লেখ করেছেন। তারা মূলত বলেছেন: “অমুক ব্যক্তি বলেছেন যে, ‘এই কথাটি হাদীস’, আমি তা সনদসহ সংকলিত । হাদীস প্রেমিক পাঠকগণ এবার সহীহ, যয়ীফ ও বানোয়াট বেছে নিন। এ সকল সংকলকের কেউ কেউ আবার হাদীস বর্ণনার সাথে সাথে তার সনদের আলোচনা করেছেন এবং দুর্বলতা বা সবলতা বর্ণনা করেছেন। অক্ন কয়েকজন সংকলক শুধু সহীহ হাদীস সংকলনের চেষ্টা করেন । এদের মধ্যে তৃতীয় শতকের প্রসিদ্ধতম মুহাদ্দিস ইমাম মুহাম্মাদ ইবনু ইসমাঈল Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।