যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি -১২৩ ১. 8. ৭. ৩. ২. অত্যন্ত দুৰ্বল (যায়ীফ জিদ্দান, ওয়াহী) এইরূপ হাদীসের বর্ণনাকারীর সকল হাদীস তুলনামূলক নিরীক্ষা করে যদি প্রমাণিত হয় যে, তার বর্ণিত অধিকাংশ বা প্রায় সকল হাদীসই অগণিত ভুলে ভরা, যে ধরনের ভুল সাধারণত অনিচ্ছাকৃতভাবে হয় তার চেয়েও মারাত্মক ভুল, তবে তার বর্ণিত হাদীস “পরিত্যক্ত”, একেবারে অগ্রহণযোগ্য বা অত্যন্ত দুর্বল বলে গণ্য করা হবে: এরূপ দুর্বল হাদীস অনুরূপ অন্য দুর্বল সুত্রে বর্ণিত হলেণ্ড তা গ্রহণযোগ্য হয় না৷ ১. 8. ৭. ৩. ৩. মাউযূ বা বানোয়াট হাদীস যদি প্রমাণিত হয় যে এরূপ দুর্বল হাদীস বর্ণনাকারী ইচ্ছাকৃতভাবে বানোয়াট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে সমাজে প্রচার করতেন বা ইচ্ছাকৃতভাবে হাদীসের সূত্র (সনদ) বা মূল বাক্যের মধ্যে কমবেশি করতেন, তবে তার বর্ণিত হাদীসকে “মাওযু” বা বানোয়াট হাদীস বলে গণ্য করা হয়। বানোয়াট হাদীস জঘন্যতম দুর্বল হাদীস !*** ১. ৪. ৮. গ্রস্থাকারে হাদীস সংকলন ও সংরক্ষণ জালিয়াতি ও মিথ্যা থেকে হাদীস হেফাযতের জন্য মুহাদ্দিসগণের অন্যতম কর্ম ছিল গ্রস্থাকারে সনদসহ সকল হাদীস সংকলন. করা । আমরা দেখেছি যে. তাবিয়ীগণের যুগ বা প্রথম হিজরী শতকের দ্বিতীয়ার্ধ থেকেই শিক্ষা, মুখস্থ ও শিক্ষাদানের উদ্দেশ্যে হাদীস লিখে রাখার প্রচলন ছিল । তবে নিদিষ্ট নিয়মে খ্রন্থাকারে হাদীস সংকলন শুরু হয় দ্বিতীয় হিজরী শতক থেকে ৷ তৃতীয় হিজরী শতকে এই কর্ম পূর্ণতা লাভ করে। পরবর্তী দুই শতাব্দীতেও সনদসহ হাদীস সংকলনের ধারা চালু থাকে এবং কিছু এস্থ সংকলিত হয়। প্রত্যেক যুগের মুহাদ্দিসগণ পূর্ববর্তী যুগের মুহাদ্দিসগণ্ের সংকলিত হাদীসগুলি সনদসহ সংকলিত করেন। এছাড়া তারা মুসলিম বিশ্বের সর্বত্র সফর ও হাদীস সংগ্রহ bE LEC nf LD RO সকল ‘হাদীস’ সংঘহ ও সনদ-সহ সংকলিত করেন বিভিন্ন পদ্ধতিতে এসকল গ্রন্থ সংকলিত হয়: < সনদসহ প্রচলিত সকল হাদীস সংকলন করা । ২. শুধুমাত্র বিশুদ্ধ বা মোটামুটি গ্রহণযোগ্য হাদীস সংকলন করা ৷ ৩. বৰ্ণনাকারীদের বিবরণসহ তাদের বর্ণিত হাদীস সংকলন করা । ৭ বিস্তারিত দেখুন: হাকিম নাইসাপূরী (৪০৫হি), মা'রিফাতু উলুমিল হাদীস, পৃ: ১৪-১৭, ৩৬-৪০, ৫২-৬২. ১১২-১৫১. আল-ইরাকী, ফাতহুল মুগীস, পৃ: ৭-৫১, ১৩৮-১৭৮, আত-তাকয়ীদ ওয়াল ঈদাহ, পৃ: ২৩-৬৩, ১৩৩-১৫৭. 8২০-৪২১. ড. মাহমূদ তাহহান, তাইসীকরু মুসতালাহিল হাদীস, পৃ: ৩৩-১২৫. ১৪৪-১৫৫ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।