যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১২২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা পরিভাষার বিস্তারিত ব্যাখ্যা অপ্রাসঙ্গিক ৷ তবে সাধারণ পাঠকের জন্য আমরা বলতে পারি যে, যে পর্যায়ের প্রমাণাদির ভিত্তিতে একজন বিচারক খুনের অভিযোগে অভিযুক্তকে দীর্ঘ মেয়াদী শাস্তি দেন, কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তি প্রদান করেন না, সেই পর্যায়ের প্রমাণাদির ভিত্তিতে মুহাদ্দিসগণ একটি হাদীসকে ‘হাসান' বলে গণ্য করেন। যে সকল বর্ণনাকারীর বর্ণিত হাদীস “হাসান” বা গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছে তাদের গ্রহণযোগ্যতা বুঝাতে মবাহাদ্দিসগণ আরবীতে (<৮ ৫০:১ ৭ 3 ৩০) সত্যপরায়ণ, অসুবিধা নেই, চলনসই ইত্যাদি শব্দ ব্যবহার করেন। ১. 8৪. ৭. ৩. ‘যয়ীফ’ বা দুৰ্বল হাদীস যে ‘হাদীসের’ মধ্যে হাসান হাদীসের শর্তগুলির কোনো একটি শর্ত অবিদ্যমান দেখা যায়, মুহাদ্দিসগণের পরিভাষায় তাকে যয়ীফ’ হাদীস বলা হয়। অর্থাৎ রাবীর বিশ্বস্ততার ঘাটতি, তার বিশুদ্ধ হাদীস বর্ণনা বা স্মৃতির ঘাটতি, সনদের মধ্যে কোনো একজন রাবী তার উর্ধ্বতন রাবী থেকে সরাসরি ও স্বকর্ণে হাদীসটি শুনেননি বলে প্রমাণিত হওয়া বা দৃঢ় সন্দেহ হওয়া, হাদীসটির মধ্যে “শুযুয’ অথবা ‘ইল্লাত’ বিদ্যমান থাকা... ইত্যাদি যে কোনো একটি বিষয় কোনো হাদীসে মধ্যে থাকলে হাদীসটি যয়ীফ বলে গণ্য ৷*** শর্ত পাচটির ভিত্তিতে ‘যয়ীফ’ হাদীসকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন মুহাদ্দিসগণ ৷ সেগুলির বিস্তারিত ব্যাখ্যা অপ্রাসঙ্গিক । তবে আমরা বুঝতে পারি যে, কোনো হাদীসকে খয়ীফ’ বলে গণ্য করার অর্থ হলো, হাদীসটি ‘রাসুলুল্লাহ (&3)-এর কথা নয় বলেই প্রতীয়মন হয়। বর্ণনাকারীগণের দুর্বলতা বুঝাতে মহাদ্দিসগণ বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, যেমন (১ 3 ০৭ ০০3 ৮ US = :৬২4। 5০): দুৰ্বল, কিছুই নয়, মূল্যহীন, অজ্ঞাত পরিচয়, জঘন্য উলটোপাল্টা হাদীস বর্ণনাকারী, পরিত্যক্ত, মিথ্যাবাদী, ইত্যাদি । “যয়ীফ” বা দুৰ্বল হাদীসের দুর্বলতার তিনটি পর্যায় রয়েছে: ১. 8৪. ৭. ৩. ১. কিছুটা দুৰ্বল বর্ণনাকারী ভুল বলেছেন বলেই প্রতীয়মান হয়, কারণ তিনি যতগুলি হাদীস বর্ণনা করেছেন তার মধ্যে বেশ কিছু ভুল রয়েছে। তবে তিনি ইচ্ছা করে ভুল বলতেন না বলেই প্রমাণিত ৷ এইরূপ “যয়ীফ” হাদীস যদি অন্য এক বা একাধিক এই পর্যায়ের “কিছুটা” যয়ীফ সূত্রে বর্ণিত হয় তাহলে তা “হাসান” বা গ্রহণযোগ্য হাদীস বলে গণ্য হয় । *৭৬ ইরাকী, আত-তাকয়ীদ, পৃঃ ৬২: ফাতহুল মুগীস, পৃ: ৪৯: সাখাবী, ফাতহুল মুগীস ১/১১১; সুয়ৃতী, তাদরীবুর রাবী ১/১৭৯: মাহমুদ তাহ্‌হান, তাইসীরু মুসতালাহ, পৃ. ৬২-৬৩ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।