যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১২১ ১. ৪. ৭. ১. সহীহ বা বিশুদ্ধ হাদীস মুহাদ্দিসগণের পরিভাষায় যে হাদীসের মধ্যে ৫টি শর্ত পূরণ হয়েছে তাকে সহীহ হাদীস বলা হয়: (১) ‘আদালত’: হাদীসের সকল রাবী পরিপূর্ণ সৎ ও বিশ্বস্ত বলে প্রমাণিত, (২) ‘যাবত’: সকল রাবীর ‘নির্ভুল বর্ণনার ক্ষমতা’ পূর্ণরূপে বিদ্যমান বলে প্রমাণিত, (৩)'ইত্তিসাল’: সনদের প্রত্যেক রাবী তীর উধ্বতন রাবী থেকে স্বকর্ণে হাদীসটি শুনেছেন বলে প্রমাণিত, (8) “শুযূয মুক্তি': হাদীসটি অন্যান্য "প্রামাণ্য বর্ণনার বিপরীত নয় বলে প্রমাণিত এবং (৫) ইল্লাত মুক্তি’: হাদীসটির মধ্যে সুক্ম কোনো সনদগত বা অর্থগত ক্ৰটি নেই বলে প্ৰমাণিত ৷: প্রথম তিনটি শর্ত সনদ কেন্দ্রিক ও শেষের দুইটি শর্ত মূলত অর্থ কেন্দ্রিক । এগুলির বিস্তারিত ব্যাখ্যা অপ্রাসঙ্গিক । তবে সাধারণ পাঠকের জন্য আমরা বলতে পারি যে; প্রদত্ত সাক্ষ্য-প্রমাণাদির বিষয়ে যতটুকু নিশ্চয়তা অনুভব করলে একজন বিচারক মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, বর্ণিত হাদীসটি সত্যিই রাসূলুল্লাহ (3) বলেছেন বলে অনুরূপভাবে নিশ্চিত হতে পারলে মুহাদ্দিসগণ তাকে “সহীহ” বা বিশুদ্ধ হাদীস বলে গণ্য করেন। নিরীক্ষার মাধ্যমে যে সকল বর্ণনাকারীর বর্ণিত হাদীস এই মানের নির্ভুল বা সহীহ বলে গণ্য করা হয় তাদের নির্ভরযোগ্যতা বুঝাতে মুহাদ্দিসগণ আরবীতে (4& >> (৩5): নির্ভরযোগ্য, প্রামাণ্য ইত্যাদি শব্দ ব্যবহার করেন। ১. 8৪. ৭. ২. ‘হাসান’ অৰ্থাৎ ‘সুন্দর’ বা গ্রহণযোগ্য হাদীস - মুহাদ্দিসগণের পরিভাষায় হাসান হাদীসের মধ্যেও উপযুক্ত ৫টি শর্তের বিদ্যমানতা অপরিহার্য । তবে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে যদি সামান্য দুর্বলতা দেখা যায় তবে হাদীসটিকে ‘হাসান’ বলা হয়। অর্থাৎ হাদীসের সনদের ' রাবীগণ ব্যক্তিগতভাবে সৎ, প্রত্যেকে হাদীসটি উর্ধ্বতন রাবী থেকে স্বকর্ণে শুনেছেন বলে প্রমাণিত, হাদীসটির মধ্যে “শুযুয' ও ‘ইল্লাত' নেই । তবে সনদের কোনো রাবীর নির্ভুল বর্ণনা'র ক্ষমতা বা যাবত’ কিছুটা দুর্বল বলে বুঝা যায়। তার বর্ণিত হাদীসের মধ্যে কিছু অনিচ্ছাকৃত ভুল-ক্রটি লক্ষ্য করা যায়। এইরূপ 'রাবী'র বর্ণিত হাদীস ‘হাসান’ বলে গণ্য 1** ১% ইুরাকী, আত-তাকয়ীদ, পৃঃ ২৩-২৫; ফাতহুল মুগীস, পৃ: ৭-৮; সাখাবী, ফাতছল মুগীস ১/২৫-৩১; সুয়তী, তাদরীবুর রাবী ১/৬৩-৭৪; মাহমূদ তাহ্‌হান, তাইসীরু মুসতালাহিল হাদীস, পৃ. ৩৪-৩৬ ৷ ১৭৫ ত্থরাকী, আত-তাকয়ীদ, পৃ: ৪৫-৬১; ফাতহুল মুগীস, পৃ: ৩২-৪৮; সাথাবী, ফাতহুল মুগীস ১/৭৬-১১০: সুয়ৃতী, তাদরীবুর রাবী ১/১৫৩-১৭৮; মাহমূদ তাহ্‌হান, তাইসীরু মুসতালাহিল হাদীস, পৃ. ৪৫-৫০ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।