১২০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন-.কথা (৯! ুথ হিজরী শতকের অন্যতম মুহাদ্দিস আবু আহমদ আব্ুল্লাহ হবনু আদা 1৩৬৫ হি) বলেন:' মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ ইবনুল আশ‘আশ নামক এক ব্যক্তি মিশরে বসবাস করতেন এবং হাদীস বর্ণনা করতেন । আমি হাদীস সংগ্রহের সফরকালে মিশরে তার নিকট গমন করি ৷ তিনি আমাদেরকে একটি পাণ্ডুলিপি বের করে দেন । পাণ্ডুলিপিটির কালি তাজা এবং কাগজও নতুন। এতে প্রায় এক হাজার হাদীস ছিল, যেগুলি তিনি হযরত আলীর বংশধর মূসা ইবনু ইসমাঈল ইবনু মুসা ইবনু জা'ফার সাদিক ইবনু মুহাম্মাদ বাকির ইবনু যাইনুল আবিদীন ইবনু হুসাইন ইবনু আলী থেকে তার পিতা- পিতামহদের সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছেন বলে দাবী করেন। এর প্রায় সকল হাদীসই অজ্ঞাত, অন্য কেউ এই সনদে বা অন্য কোনো সনদে তা বর্ণনা করেনি । কিছু হাদীসের শব্দ বা মতন অন্যান্য সহীহ হাদীসে পাওয়া যায়, তবে এই সনদে নয়। তখন আমি সনদে উল্লিখিত মুসা ইবনু ইসমাঈল সম্পর্কে আলী-বংশের সমকালীন অন্যতম নেতা হুসাইন ইবনু আলীকে প্রশ্ন করি। তিনি বলেন: এই মূসা ৪০ বৎসর যাবত মদীনায় আমার প্রতিবেশী ছিলেন তিনি কখনোই কোনোদিন বলেন নি যে, তিনি তার পিতা-পিতামহদের সূত্রে বা অন্য কোনো সূত্রে কোনো হাদীস তিনি শুনেছেন বা বর্ণনা করেছেন। ইবনু আদী বলেন: এই পাণ্ডুলিপির হাদীসগুলির কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি ৷ এগুলি তিনি বানিয়েছিলেন বলে বুঝা যায় ১" >. ৪. ৭. নিরীক্ষার ভিত্তিতে হাদীসের প্রকারভেদ নিরীক্ষার ভিত্তিতে মুহাদ্দিসসশণ হাদীসকে মূলত তিনভাগে ভাগ করেছেন: সহীহ বা বিশুদ্ধ, হাসান বা ভাল অর্থাৎ মোটামুটি গ্রহণযোগ্য ও যয়ীফ বা দুর্বল। যয়ীফ হাদীস দুর্বলতার কারণ ও দুর্বলতার পর্যায়ের ভিত্তিতে বিভিন্নভাগে বিভক্ত ৷ এখানে সাধারণ পাঠকের অনুধাবনের জন্য এগুলি সহজ ব্যাখ্যার চেষ্টা করব। মনে করুন একজন বিচারক একজন হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে. আনীত সাক্ষ্য প্রমাণাদি নিরীক্ষা করে দেখছেন । তার বিরুদ্ধে অভিযোগ হলো সে পূর্ব পরিকল্পিতভাবে ঠাণ্ডা. মাথায় এক ব্যক্তিকে খুন করেছে। প্রদত্ত সাক্ষ্য-প্রমাণাদির ভিত্তিতে তিনি সাস্তাব্য ৪ প্রকার রায় প্রদান করতে পারেন: ১. মৃত্যুদণ্ড, ২. যাবজ্জীবন কারাদণ্ড, ৩. কয়েক বছরের কারাদণ্ড বা 8. বেকসুর ' সলায় হাটার যা সহ গিংগডর় কেরে এ ধরি নতাহি। *** স্থবনু আদী, আল-কামিল ৬/৩০১-৩০২; ইবনুল জাউযী, আদ-দুআফা ৩/৪৩. ৯৭! Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।