যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১১৯ নিকট সংরক্ষিত পাণ্ডলিপি পরীক্ষা করে দেখেছি-। সেখানে দেখলাম যে হাদীসটি আবু সাঙঈ্গদের সূত্রেই বর্ণিত : যদি আপ্রনার কষ্ট না হয় তাহলে আবু হাতিম € অন্য সকল বন্ধকে জানিয়ে দেবেন যে, আমার ভুল হয়েছিল : আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন! ভুল স্বাকার করে লজ্জিত ব্য অপমানিত হওয়া (ভুল গোপন করে) জাহান্নামের আগুনে পোড়ার চেয়ে উত্তম ।৷">* (৬) তৃতীয় হিজরী শতকের অন্যতম মুহাদ্দিস সুলাইমান ইবনু হারব (২২৪ হি) বলেন: আমি যখন আমার সমসাময়িক প্রসিদ্ধ ‘নাকিদ' মুহাদ্দিস ইয়াহইয়া ইবনু মা‘য়ীন (২৩৩ হি) এর সাথে বিভিন্ন হাদীস আলোচনা করতাম, তখন তিনি মাঝে মাঝে বলতেন: এই হাদীসটি ভুল । আমি বলতাম: এর সঠিক রূপ কি হবে? তিনি বলতেন তা জানি না । তখন আমি আমার পাণ্ডুলিপি দেখতাম । আমি দেখতে পেতাম যে, তার কথাই ঠিক । হাদীসগুলি পাণ্ডুলিপিতে অন্যভাবে লিখা রয়েছে।** (৭) ইমাম আহমদ ইবনু হাম্বাল (২৪১ হি) কে প্ৰশ্ন করা হয়: আবুল ওয়ালীদ কি পরিপূর্ণ নির্ভরযোগ্য? তিনি বলেন: না৷ তার পাঞ্ডুলিপিগুলিতে নোকতা দেওয়া ছিল না এবং হরকত দেওয়া ছিল না । তবে তিনি শু’বা ইবনুল হাজ্জাজের নিকট থেকে যে হাদীসগুলি শুনেছিলেন ও লিখেছিলেন সেগুলি তিনি বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন" (৮) তৃতীয় হিজরী শতকের একজন হাদীস বর্ণনাকারী ইয়াকুব ইবনু হুমাইদ ইবনু কাসিব (২৪০ হি) ৷ ইমাম আবু দাউদ (২৭৫ হি) বলেন, ইয়াকুব- এর বর্ণিত হাদীসগুলির মধ্যে অনেক হাদীস দেখতে পেলাম যেগুলি অন্য কেউ এভাবে বর্ণনা করেন না । এজন্য আমরা তাকে তার মুল পাঞ্ডজুলিপিগুলি দেখাতে অনুরোধ করি । তিনি কিছুদিন যাবত আমাদের অনুরোধ উপেক্ষা করেন। এরপর তিনি তার পাণ্ডুলিপি «বের করে আমাদেরকে দেখান। আমরা দেখলাম তার পাণ্ডুলিপিতে অনেক হাদীস নতুন তাজা কালি দিয়ে লেখা । পুরাতন লিখা ও নতুন লিখার মধ্যে পার্থক্য ধর: পড়ে৷ আমরা দেখলাম অনেক হাদীসের সনদের মধ্যে রাবীর নাম ছিল না, তিনি সেখানে নতুন করে রাবীর নাম বসিয়েছেন। কোনো কোনো হাদীসের ভাষার মধ্যে অতিরিক্ত শব্দ বা বাক্য যোগ করেছেন। এজন্য আমরা তার হাদীস খহণ করা থেকে বিরত থাকি **২ ১৯৯ সূবনু আবী হাতিম, আল-জারহু ওয়াত তা'দীল ১/৩৩৬ । ** স্থবনু আবী হাতিম, প্রাগুক্ত ১/৩১৪ ৷ 5 *?১ আহমদ ইবনু হাম্মাল, আল-ইলাল ওয়া মা’রিফাতুর রিজাল ২/৩৬৯ । **২ যৃহাবী, মীযানুল ই'তিদাল ৭/২৭৬-২৭৭; সিয়ারু আ'লামিন নুবালা ১১/১৫৯ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।