১১৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা উসমান আর-রাযী (২৭০ হি), ফাদল ইবনু আব্বাস ও আবু যুরু‘আ রাযী উবাইদুল্লাহ ইবনু আব্দুল, কারীম (২৬৪ হি) একত্রে বসে হাদীস আলোচনা করছিলেন। মুহাম্ঘাদ ইবনু মুসলিম একটি হাদীস বলেন যাতে ফাদল আপত্তি উঠান । তিনি অন্য একটি বর্ণনা বলেন ৷ দুজনের মধ্যে হাদীসটির বিষয়ে বচসা হয়। তারা.. তখন আবু যুরআকে সালিস মানেন আৱু যুরআ মতামত প্রকাশ থেকে বিরত থাকেন । কিন্তু মুহাম্মাদ ইবনু মুসলিম চাপাচাপি করতে থাকেন । তিনি বলেন: আপনার নীরবতার কোনো অর্থ নেই ।' আমার ভুল হলে তাও বলেন। আর তাঁর ভুল হলে তাও বলেন। আবু যুর‘আ তখন তার পাণ্ডুলিপি আনতে নির্দেশ দেন। তিনি ছাত্র আবুল কাসিমকে বলেন, তুমি গ্রন্থাগারে ঢুকে প্রথম,' দ্বিতীয় ও তৃতীয় সারি বাদ দেবে। এরপরের সারির বই গুণে প্রথম থেকে ১৬ খণ্ড পাঞ্তুলিপি রেখে ১৭ তম খণ্ডটি নিয়ে এস তিনি যেয়ে বর্ণনা অনুসারে পাঞ্ডুলিপিটি . নিয়ে এসে আবু যুরআকে প্রদান করলেন । আবু যুরআ পৃষ্ঠা উল্টাতে থাকেন এবং একপর্যায়ে হাদীসটি বের করেন। এরপর তিনি পাঞ্ডুলিপিটি মুহাম্মাদ ইবনু মুসলিমের হাতে দেন। মুহাম্মাদ পাণ্ডুলিপিতে সংকলিত হাদীসটি পড়ে বলেন: হ্যা, তাহলে আমারই ভুল হয়েছে। আর ভুল তো হতেই পারে।”>* (৫) তৃতীয় হিজরীর একজন প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুর রাহমান ইবনু উমর ‘আল-ইসপাহানী রুস্তাহ (২৫০ হি) । তিনি একদিন হাদীসের আলোচনাকালে আবু যুরআ' রাযী (২৬৪ হি) ও আবু হাতিম রাধী মুহাম্মাদ ইবনু ইদরিস (২৭৭ হি) উভয়ের উপস্থিতিতে একটি হাদীস বর্ণনা করে বলেন: আমাদেরকে আব্দুর রাহমান ইবনু মাহদী বলেছেন, তিনি সুফিয়ান সাওরী থেকে, তিনি আ'’মাশ থেকে, তিনি আবু সালিহ থেকে তিনি আবু হুরাইরা থেকে, রাসূলুল্লাহ (3) বলেছেন: “যোহরের সালাত ঠাণ্ডা করে আদায় করবে; কারণ উত্তাপের কাঠিন্য জাহান্নামের প্রশ্বাস থেকে।” । একথা শুনেই প্রতিবাদ করেন আবু যুর‘আ রাষী । তিনি বলেন: আপনি (তাবিয়ী আবু সালিহ-এর উস্তাদ সাহাবীর নাম আবু হুরাইরা উল্লেখ করে) ভুল বললেন । সকলেই তো হাদীসটি (তাবিয়ী আবু সালিহ-এর মাধ্যমে) সাহাবী আৱু সাঈদ খুদরীর সূত্রে বর্ণনা করেন। কথাটি আব্দুর রাহমানের মনে খুবই লাগে। তিনি বাড়ি ফিরে নিজের নিকট ₹ eb 0 পরীক্ষা করে আবু আমঘ্যত করেছিল। আমি বিষয়টি ভুলতে পারি নি। আমি বাড়িতে ফিরে আমার **' ইবনু আৰী হাতিম, প্রাগুক্ত ১/৩৩৭: ইবনু হাজার, তাহযীবৃত তাহ্যীব ৭/৩০ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।