যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

" হাদীসের নামে জালিয়াতি ১১৭ - আব্দুর রাহমান বলেন: আমি বললাম: হাম্মাদ ইবনু আবী সুলাইমান তো এই হাদীস রিবয়ী ইবনু হিরাশ (১০০ হি) থেকে বর্ণনা করেছেন, তিনি * সালমান ফারিসী থেকে । (অর্থাৎ, .আপনার সনদ বর্ণনায় ভুল হয়েছে, হাম্মাদের উত্তাদ আমর ইবনু আতিয়াহ নয়, বরং রিবয়ী ইবনু হিরাশ ।) সুফিয়ান সাওরী বলেন: এই সনদ কে বলেছেন? আমি বললাম: আমাকে হাম্মাদ ইবনু সালামাহ (১৬৭ হি) বলেছেন, তিনি হাম্মাদ' ইবনু আবী সুলাইমান থেকে এই সনদ উল্লেখ করেছেন। সুফিয়ান বললেন: আমি যা বলছি তাই লিখ । আমি বললাম: শু'বা ইবনুল হাজ্জাজও (১৬০ হি) আমাকে হা সনদ বলেছেন। তিনি বললেন: আমি যা বলছি তাই লিখ । আমি বললাম: হিশাম দাসতুআয়ীও (১৫৪ হি) আমাকে এই সনদ বলেছেন । তিনি বললেন: ‘হিশাম? আমি বললাম: হ্যা । তিনি কয়েক মুহুর্ত চুপ থেকে বললেন: আমি যা বলছি তাই লিখ ৷ আমি হাম্মাদ ইবনু আবী সুলাইমানকে বলতে শুনেছি, তিনি বলেছেন; আমি আমর ইবনু আতিয়্যাহ থেকে হাদীসটি শুনেছেন। আব্দুর রাহমান বলেন: আমার মনে দৃঢ় বিশ্বাস এসে গেল যে, এখানে সুফিয়ান সাওরী ভুল করলেন ৷ অনেকদিন যাবত আমি এই ধারণায় পোষণ করে থাকলাম যে, এই সনদ বলতে সুফিয়ান সাওরী ভুল করলেন । এরপর একদিন আমি আমার উত্তাদ মুহাম্মাদ ইবনু জা’ফার গুনদার (১৯৩ হি) এর মাধ্যমে শু'বা : ইবনুল হাজ্জাজের যে হাদীসগুলি শুনেছিলাম সেগুলির লিখিত পাণ্ডুলিপির মধ্যে দেখলাম যে, শু’'বা বলেছেন, আমাকে হাম্মাদ ইবনু আবী সুলাইমান বলেছেন, তাকে রিবয়ী ইবনু হিরাশ বলেছেন, সালমান ফারিসী থেকে । শু'বা বলেন: হাম্মাদ একবার বলেন যে, তিনি আমর ইবনু আতিয়্যাহ থেকে হাদীসটি শুনেছেন। আব্দুর রহমান বলেন: পাণ্ডুলিপি দেখার পরে আমি বুঝতে পারলাম যে, সুফিয়ান সাওরী ঠিকই বলেছিলেন। তার নিজের মুখস্থের বিষয়ে তার গভীর আস্থা থাকার কারণে অন্যান্যদের বিরোধিতাকে তিনি পাত্তা দেন নি ১৯১ (৩) দ্বিতীয় শতকের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকীহ আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ She Sia Ln শু'বা ইবনুল হাজ্জাজ (১৬০) থেকে বর্ণিত হাদীসের সঠিক বর্ণনার বিষয়ে মতভেদ করেন তাহলে মুহাম্মাদ ইবনু জা'ফার গুনদার (১৯৩ হি) এর পাণুলিপিই তাদেয় মধ্যে চূড়ান্ত ফাইসালা করবে । গুনদার-এর পাণ্ডুলিপির বর্ণনাই সঠিক ও নির্ভুল বলে গৃহীত হবে।”*' - (8) তৃতীয় শতকের তিনজন মুহাদ্দিস, মুহাম্মাদ নু মুসলিম ইবনু ১৬৬ সথবনু আৰী হাতিম, আল-জারন্্‌ ওয়াত তা'দীল ১/৬৪-৬৫ ৷ **' স্থবনু আবী হাতিম, প্রাগুক্ত ১/২৭১! Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।