যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা বর্ণনা কর । আবু যুর‘আর নির্ভরযোগ্যতার প্রমাণ হলো, আমি তাকে একটি হাদীস সম্পর্কে প্রশ্ব করি। এরপর দুই বৎসর পরে আমি তাকে হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করি। দ্বিতীয়বার তিনি হুবহু প্রথম বারের মতই বর্ণনা করেন, একটি অক্ষরও বেশিকম করেন নি।”** ১. ৪. ৬. ৭. স্মৃতি ও ক্রুতির সাথে পাঞ্ডুলিপির তুলনা আমরা ইতোপূর্বে দেখেছি যে, তাবেয়ীগণের যুগ থেকে 'রাবী' ও মুহাদ্দিসগণ সাধারণভাবে প্রত্যেক শিক্ষকের নিকট থেকে শিক্ষা করা হাদীসগুলি পৃথকভাবে পাণ্ডুলিপি আকারে লিপিবদ্ধ করে সংরক্ষণ করতেন । তারা পাণ্ডুলিপির সাথে মুখস্থ বর্ণনার তুলনা করে নির্ভুলতা যাচাই করতেন। প্রয়োজনে তারা পাণ্ডুলিপির হস্তাক্ষর, কালি ইত্যাদি পরীক্ষা করতেন । এখানে বর্ণিত হাদীসের বিশুদ্ধতা যাচাইয়ে পাণ্ডুলিপির সাহায্য খহণের কয়েকটি নযির উল্লেখ করছি। (১) দ্বিতীয় হিজরী শতকের একজন মুহাদ্দিস খলীফা ইবনু মূসা বলেন, আমি গালিব ইবনু উবাইদুল্লাহ আল-জাযারী নামক একজন মুহাদ্দিসের নিকট হাদীস শিক্ষা করতে গমন করি। তিনি আমাদেরকে হাদীস লেখাতে শুরু করে তার পাণ্ডুলিপি দেখে বলতে থাকেন: আমাকে মাকহুল (১১৫ হি) বলেছেন..., আমাকে মাকহুল বলেছেন ..... এভাবে তিনি মাকহুলের সূত্রে হাদীস লেখাতে থাকেন। এমন সময় তার পেশাবের বেগ হয় তিনি উঠে যান। তখন আমি তার পাণ্ডুলিপির মধ্যে নযর করে দেখি সেখানে লেখা রয়েছে: আমাকে আবান ইবনু আবী আইয়াশ (১৪০ হি) বলেছেন, আনাস থেকে, আবান বলেছেন, অমুক থেকে... । তখন আমি তাকে পরিত্যাগ করে সেখান থেকে উঠে আসলাম ৷** অর্থাৎ, এই রাবী তার হাদীসগুলি আবানের নিকট থেকে শুনেছেন ও লিখেছেন। তবে আবান মুহাদ্দিসগণের নিকট দুর্বল বলে ও অনির্ভরযোগ্য বলে পরিচিত । এজন্য তিনি হাদীস পড়ার সময় তার নাম বাদ দিয়ে প্রসিদ্ধ তাবিয়ী মাকহুলের নামে হাদীসগুলি বলছিলেন খলীফা সুযোগ পেয়ে তার মুখের বর্ণনার সাথে লিখিত পাঞ্ডুলিপির তুলনা করে তার জালিয়াতি ধরে ফেলেন। (২) দ্বিতীয় শতকের নাকিদ ইমাম, আব্দুর রাহমান ইবনু মাহদী (১৯৮ হি) বলেন, একদিন সুফিয়ান সাওরী (১৬১ হি) একটি হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন: হাদীসটি আমাকে বলেছেন হাম্মাদ ইবনু আবী সুলাইমান (১২০ হি), তিনি আমর ইবনু আতিয়্যাহ আত-তাইমী (মৃতু ১০০ হিজরীর কাছাকাছি) নামক তাবিয়ী থেকে তিনি সালমান ফারিসী (৩৪ হি) থেকে । ** ছ্বনু হাজার আসকালানী, তাহযীবুত তাহযীব ১২/১০৯ । **৫ মুসলিম, আস-সহীহ ১/১৮ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।