হাদীসের নামে জালিয়াতি ১১৫ পড়েছেন।) যারা মুহাদ্দিসের নিজের মুখ থেকে স্বকর্ণে না শুনে বা মুহাদ্দিসকে নিজে পড়ে না শুনিয়ে শুধুমাত্র লিখিত পাণ্ডুলিপির উপর নির্ভর করে হাদীস বর্ণনা করেন তাদের সকলের ক্ষেত্রেই আমরা এই বিকৃতির ভয় পাই । আর সনদের ভুল হলো, মূসা ইবনু উকবাহ হাদীসটি আবুন নাদর সালিম-এর নিকট থেকে গ্রহণ করেছেন। আবুন নাদর হাদীসটি বুসর ইবনু সাঈদ থেকে শিখেছেন কিন্তু ইবনু লাহিয়াহ সনদ বর্ণনায় আবুন নাদর- এর নাম উল্লেখ না করে বলেছেন: মূসা হাদীসটি বুসর থেকে শুনেছেন।**২ এখানে লক্ষণীয় যে, ইমাম মুসলিম দুই পর্যায়ে তুলনা করেছেন। প্রথমত ইবনু লাহীয়াহর উত্তাদ মূসার অন্য ছাত্র উহাইবের বর্ণনার সাথে ইবনু লাহীয়ার বর্ণনার তুলনা করেছেন । দ্বিতীয় পর্যায়ে মূসার উত্তাদ আবনু নাদরের অন্য ছাত্রের বর্ণনার সাথে মূসার দুই ছাত্রের বর্ণনার তুলনা করেছেন । উভয় বর্ণনা প্রমাণ করেছে যে, ইবনু লাহিয়াহ সনদ বর্ণনায় ও মতন উল্লেখে মারাত্মক ভুল করেছেন। ১. 8. ৬. ৬. বিভিন্ন সময়ের বর্ণনার মধ্যে তুলনা করা সাক্ষ্য বা বক্তব্যের নির্ভুলতা যাচাইয়ের অন্যতম পদ্ধতি বর্ণনাকারীকে বিভিন্ন সময়ে একই বিষয়ে প্রশ্ন করা । এই পদ্ধতি সাহাবীগণ ব্যবহার করতেন হাদীস বর্ণনাকারীর বর্ণনার নির্ভুলতা যাচাইয়ের জন্য । পরবর্তী মুহাদ্দিসগণও এই পদ্ধতি ব্যবহার করতেন । এখানে ২ টি উদাহরণ উল্লেখ করছি । ১. উমাইয়া শাসক মারওয়ান ইবনুল হাকাম (৬৫ হি) এর সেক্রেটারী আবুয যুআইযাহ বলেন, একদিন মারওয়ান আমাকে বলেন: আবু হুরাইরাহ (রা) কে ডেকে আনাও। আবু হুরাইরা উপস্থিত হলে তিনি আবু হুরাইরাকে বিভিন্ন বিষয়ে হাদীস জিজ্ঞাসা করতে লাগলেন। আর আমাকে পর্দার আড়ালে বসে সেগুলি লিখতে নির্দেশ দিলেন। এরপর এক বৎসর অতিবাহিত হয়ে গেলে মারওয়ান পুনরায় আবু হুরাইরাকে ডেকে পাঠান এবং আমাকে পর্দার আড়ালে আগের বছরে লেখা পাণ্ডুলিপি নিয়ে বসতে বলেন তিনি আবু হুরাইরাকে সেই বিষয়গুলি সম্পর্কে আবারো প্রশ্ন করেন এবং আবু হুরাইরা গত বছরে বলা হাদীসগুলি পুনরায় বলেন । আমি মিলিয়ে দেখলাম যে, তিনি একটুও কমবেশি করেন নি বা কোনো শব্দ আগে পিছেও করেন নি।*** ২.উমারাহ ইবনুল কা’কা বলেন, আমাকে ইবরাহীম নাখয়ী (৯৬ হি) বলেন: তুমি আমাকে আবু যুর‘আ ইবনু আমর ইবনু জারীব থেকে হাদীস »*২মুসলিম, আত-তাময়ীয়, পৃঃ ১৮৭-১৮৮ ৷ ১** হাকিম, আল-মুসতাদরাক ৩/৫৮৩ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।