১১২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা আমি তখন উঠে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ওযু করেন সেভাবে ওযু করে তার নিকট আগমন করি এবং তার বামে দাড়াই । তিনি তখন আমাকে তার ডান দিকে দাড় করিয়ে দেন। ২. মাখরামাহ ইবনু সুলাইমান কুরাইব থেকে, ইবনু আব্বাস থেকে অনুরূপভাবে বর্ণনা করেছেন । ৩. সালামা ইবনু কুহাইল কুরাইব থেকে, ইবনু আব্বাস থেকে অনুরূপভাবে । 8. সালিম ইবনু আবীল জা’দ কুরাইব থেকে, ইবনু আব্বাস থেকে অনুরূপভাবে । ৫. হুশাইম আবু বিশর থেকে সাঈদ ইবনু জুবাইর থেকে ইবনু আব্বাস থেকে । ৬ আইউব সাখতিয়ানী, আব্দুল্লাহ ইবনু সাঈদ ইবনু জুবাইর থেকে, তার পিতা সাঈদ ইবনু জুবাইর থেকে, ইবনু আব্বাস থেকে । ৭. হাকাম ইবনু উতাইবাহ সাঈদ ইবনু জুবাইর থেকে । ৮. ইবনু জুরাইজ আতা ইবনু আবী রাবাহ থেকে, ইবনু আব্বাস থেকে । ৯. কাইস ইবনু সা’দ আতা ইবনু আবী রাবাহ থেকে, ইবনু আব্বাস থেকে । ১০. আবু নাদরাহ (মুনযির ইবনু মালিক) ইবনু আব্বাস থেকে । ১১. শা'বী ইবনু আব্বাস থেকে । ১২. তাউস ইকরামাহ থেকে, ইবনু আব্বাস থেকে । ইমাম মুসলিম বলেন: এভাবে কুরাইব থেকে এবং ইবনু আব্বাসের অন্যান্য ছাত্রদের থেকে সহীহ বর্ণনায় প্রমাণিত হলো যে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনু আব্বাসকে তীর বামে দাড় করিয়েছিলেন বলে যে হাদীসটি বর্ণিত হয়েছে তা সন্দেহাতীতভাবে ভুল ।** পাঠক, এখানে ইমাম মুসলিমের নিরীক্ষার গভীরতা ও প্রামণ্যতা লক্ষ্য করুন। তিনি এই একটি হাদীস ইবনু আব্বাস থেকে ১৩টি সূত্রে সংকলিত করে তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে সঠিক বর্ণনাকে ভুল বা মিথ্যা বর্ণনা থেকে পৃথক করলেন। তিনি প্রথমে উল্লেখ করেছেন যে, ইয়াযিদ ইবনু আবী যিয়াদ নামক ‘রাবী'র সূত্রে বর্ণনা করলেন যে, কুরাইব তাকে বলেছেন, ইবনু আব্বাস তাকে বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডানে দাড়ান এবং তিনি তাকে বামে দাড় করিয়ে দেন । এরপর তিনি ইয়াযিদের উত্তাদ ‘কুরাইবের' অন্যান্য ছাত্রদের বর্ণনার সাথে তা মেলালেন ৷ কুরাইবের অন্য তিনজন প্রসিদ্ধ ছাত্র মাখরামাহ, সালামা ও সালিমের বর্ণনা ইয়াযিদের বর্ণনার বিপরীত । তারা তিনজনেই বলছেন যে, কুরাইব বলেছেন, ইবনু আব্বাস বামে **১ মুসলিম, আত-তাময়ীয়, পৃ: ৬২-৬৩ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।