যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১১০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা অন্যান্য রাবীদেরকে প্রশ্ব করতেন, তাদের বর্ণনার সাথে এই বর্ণনার তুলনা করতেন এবং প্রয়োজন মত পাণ্ডুলিপির সাথে মেলাতেন ৷ দ্বিতীয় হিজরী শতকের প্রখ্যাত মুহাদ্দিস আবু দাউদ তায়ালিসী (২০৪ হি) বলেন, আমরা একদিন আমাদের উদ্তাদ শু'বা ইবনুল হাজ্জাজের (১৬০ হি) নিকট বসে ছিলাম । এমতাবস্থায় সমসাময়িক রাবী হাসান ইবনু দীনার সেখানে আগমন করেন। শু'বা তাকে বলেন, আপনি এখানে বসুন । তিনি বসেন এবং হাদীস বলেন: আমাদেরকে হামীদ ইবনু হিলাল বলেছেন, তিনি মুজাহিদ (২১- ১০৪ হি) থেকে, তিনি উমার ইবনুল খাত্তাবকে (২৩ হি) বলতে শুনেছেন... ৷ হাদীসটি শুনে শু'বা অবাক হয়ে বলেন: মুজাহিদ উমার থেকে কোনো হাদীস শুনেছেন? এ কিভাবে সম্ভব? এসময় হাসান ইবনু দীনার উঠে চলে যান । অন্য একজন রাবী আবুল ফাদল বাহর ইবনু কুনাইয আস-সাক্কা (১৬০ হি) সেখানে আগমন করেন শু'বা তাকে বলেন: আবুল ফাদল, আপনি হামীদ ইবনু হিলাল ‘থেকে কোনো হাদীস শুনেছেন। তিনি বলেন, হ্যা, শুনেছি । আমাদেরকে হামীদ ইবনু হিলাল বলেছেন, আমাদেরকে বনী আদী গোত্রের আবু মুজাহিদ নামের একজন আলিম বলেছেন, তিনি উমার ইবনুল খাত্তাবকে বলতে শুনেছেন... । তখন শু’বা বলেন: তাহলে এই হলো আসল বিষয় ।১৫৯ হাসান ইবনু দীনার তার হাদীস বর্ণনায় ভুল করেছেন । প্রসিদ্ধ রাবী মুজাহিদের জন্ম উমার ইবনুল খাত্তাব (রা) এর শাহাদতের দুই এক বছর পূর্বে । তিনি উমরের নিকট থেকে কোনো হাদীস শুনেন নি। তিনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে রাবীর নামে ভুল করেছেন। বাহর আস-সাক্কা-এর বর্ণনার সাথে তুলনা করে শু'বা বুঝতে পারলেন হাসান ইবনু দীনারের ভুল কোথায় । তিনি হামীদ ইবনু হিলালের উত্তাদের নাম ঠিকমত মনে রাখতে পারেন নি। এতে প্রমাণিত হয় যে, তিনি ইচ্ছাকৃত মিথ্যা না বললেও অনিচ্ছাকৃত মিথ্যা ‘বলেন । তিনি হাদীস নির্ভুলরূপে মুখস্থ রাখতে বা বর্ণনা করতে পারেন না। ইবনু মাঈন (২৩৩ হি) মূসা ইবনু ইসমাঈল (২২৩ হি)-এর নিকট গমন করে হাম্মাদ ইবনু সালামাহ ইবনু দীনারের (১৬৭ হি) বর্ণিত হাদীসগুলির পাণ্ডুলিপি পাঠ করতে আগ্রহ প্রকাশ করেন। মূসা বলেন: আপনি এই পাণডুলিপিগুলি আর কারো কাছে শুনেন নি? ইয়াহইয়া বলেন: আমি ইতোপূর্বে হাম্মাদের ১৭ জন ছাত্রের কাছে তাদের নিকট সংকলিত হাম্মাদের বর্ণিত হাদীসগুলির পাণ্ডুলিপি পড়ে শুনেছি। আপনি ১৮তম ব্যক্তি যার কাছে আমি হাম্মাদের বর্ণিত *৫৯ ইবনু আদী, আল-কামিল ৩/১১৭ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।