যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১০৯ কখনোই তাকে এই হাদীস বলি নি ৷”? দাউদ তায়ালিসী আরো বলেন: আমাকে শু'বা বললেন: তুমি জারীর ইবনু হাযিম (১৭০ হি) এর নিকট গমন করে তাকে বল: আপনার জন্য হাসান ইবনু উমারাহ থেকে হাদীস বর্ণনা করা জায়েয নয়; কারণ সে মিথ্যা বলে৷ তায়ালিসী বলেন: আমি প্রশ্ব করলাম: কিভাবে তা জানলেন? তিনি বলেন: তিনি আমাকে হাকাম ইবনু উতাইবাহর সূত্রে অনেক হাদীস শুনিয়েছেন যেগুলির কোনো ভিত্তি আমি পাই নি। তায়ালিসী বলেন: আমি বললাম: সেগুলি. কি? শু'বা বলেন: আমি হাকামকে বললাম: রাসূলুল্লাহ (3%) কি উহদ যুদ্ধের শহীদগণের সালাতুল জানাযা আদায় করেছিলেন? তিনি বলেন: না, তিনি তাদের সালাতুল জানাযা আদায় করেন নি। আর হাসান ইবনু উমারাহ বলছেন, তাকে হাকাম বলেছেন, তাকে মুকসিম বলেছেন, তাকে ইবনু আব্বাস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু Rl ওয়া সাল্লাম উহদের শহীদগণের সালাতুল জানাযা আদায় করেন বং দাফন করেন। আমি হাকামকে বললাম: জারজ সন্তানের বিষয়ে আপনার যত কি? তিনি বলেন: তাদের জানাযা পড়া হবে। আমি বললাম: এই হাদীস কার থেকে বর্ণিত? হাকাম বলেন: হাসান বসরী. থেকে বর্ণিত । অথচ হাসান ইবনু উমারাহ বলছেন: তাকে হাকাম হাদীসটি ইয়াহইয়া ইবনুল জাযযার থেকে আলীর সূত্রে বর্ণনা করেছেন ।”*৫৮ এভাবে আমরা দেখতে পাচ্ছি যে, শু'বা হাসান ইবনু উমারাহ-এর বর্ণিত হাদীসগ্ুলি তার উত্তাদের নিকট পেশ করে হাসানের বর্ণনার অযথার্থতা ও তার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বা মিথ্যা প্রমাণিত করলেন। এইরূপ অগণিত ঘটনা আমরা রিজাল গ্ৰন্থসমূহে দেখতে পাই । মূলত মুহাদ্দিসগণের সফরের একটি বড় অংশ ব্যয় করতেন সংকলিত হাদীস সমূহ ‘রাবী'র উত্তাদের নিকট পেশ করে সেগুলির যথার্থতা যাচাইয়ের কাজে । ১. ৪. ৬. ৫. বিভিন্ন বর্ণনাকারীর বর্ণনার তুলনা মুহাদ্দিসগণের নিরীক্ষার অন্যতম দিক ছিল রাবীর সতীর্থ বা ‘সহপাঠি’- গণের বর্ণনা সংগ্রহ ও তুলনা করে তার যর্থার্থতা নির্ণয় করা । তুলনা ও নিরীক্ষার এই প্রক্রিয়া ছিল তাদের সার্বক্ষণিক হাদীস চর্চার প্রধান বৈশিষ্ট্য৷ হাদীস শ্রবণের সংঙ্গে সংঙ্গে তারা সেই হাদীসকে স্মৃতিতে সংরক্ষিত অন্যদের বর্ণিত হাদীসগুলির সাথে তুলনা করতেন । এরপর প্রয়োজন ও সুযোগ অনুসারে *৫৭ প্রাগুক্ত ২/২৮৪ ৷ *? মুসলিম, আস-সহীহ ১/২৩-৩৪ : Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।