৯০৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা সুপরিচিত বক্তব্যের স্পষ্ট বিরোধী কি না তা বিবেচনা করতেন । ফলে অনেক সঙ্কক্ল বর্ণনাকারীর ব্যক্তিগত সততা প্রমাণিত হওয়া সত্বেও তার বর্ণিত, হাঁদীনকে তারা মিথ্যা বা বানোয়াট বলে প্রত্যাখ্যান করতেন: পরবর্তী আলোচনায় পাঠক এ বিষয়ক অনেক উদাহরণ দেখতে পাবেন। "১. ৪. ৬. ৪. ‘রাবী’-র উত্তাদকে প্রশ্র করা ‘ মুহাদ্দিসগণ কোনো রাবীর নিকট থেকে হাদীস সংগ্রহের পরে চেষ্টা করতেন তিনি যে উত্তাদের সূত্রে হাদীসটি বলেছেন তার কাছে যেয়ে সরাসরি তাকে প্রশ্ন করার মাধ্যমে বর্ণনাটি যাচাই করার । এজন্য প্রয়োজনে তারা হাজার মাইল পরিভ্রমণের কষ্ট স্বীকার করতেন ৷ উক্ত শিক্ষকের মৃত্যুর কারণে তার নিকট প্রশ্ন করা সম্ভব না হলে তারা তার অন্যান্য ছাত্রের বর্ণনা সংগ্রহ করে তুলনা করতেন । এই জাতীয় একটি ঘটনা উল্লেখ করছি । দ্বিতীয় হিজরী শতকের একজন তাবিয়ী হাদীস বর্ণনা কারী ‘রাবী’ হাসান ইবনু উমারাহ্ আল-বাজালী (১৫৩ হি) তিনি বড় আলেম ও ফকীহ ছিলেন এবং কিছুদিন বাগদাদের বিচারপতি ছিলেন৷ কিন্তু হাদীস বর্ণনার ক্ষেত্রে তিনি খুবই দুর্বল ছিলেন সমকালীন নাকিদ বা সমালোচক হাদীসের ইমামগণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে তার দুর্বলতা প্রমাণিত করেন। এ বিষয়ে দ্বিতীয় হিজরীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাকিদ ও.ইমাম আল্লামা শু'বা ইবনুল হাজ্জাজ (১৬০ হি) বলেন: “হাসান ইবনু উমারাহ আমাকে ৭ টি হাদীস বলেন : তিনি বলেন যে. তনি হাদীসগুলি হাকাম ইবনু উতাইবাহ (১১৩ হি) এর নিকট থেকে শুনেছেন, তিনি ইয়াহইয়া ইবনুল জাযযার থেকে শুনেছেন । আমি হাকাম ইবনু উতাইবাহ-এর সাথে সাক্ষাত করে সেগুলি সম্পর্কে জিজ্ঞাসা করি । তিনি বলেন: এগুলি মধ্যে একটি হাদীসও আমি বলি নি :"”*৬ আবু দাউদ তায়ালিসী সুলাইমান ইবনু দাউদ (২০৪ হি) বলেন: গু'বা উতাইবাহ বলেছেন, আব্দুর রাহমান ইবনু আবী লাইলা বলেছেন, আলী (রা) বলেছেন: “উহদের শহীদগ্ণকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয় এবং . জানাযার সালাত আদায় করা হয়।” এরপর আমি হাকামের নিকট গমন করে উহুদের শহীদগগের বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন: তাদের গোসল করানো হয় নি এবং কাফন পরানো হয় নি। আমি বললাম: তাহলে হাসান ইবনু উমারাহ যে আপনার সূত্রে এইসব কথা বর্ণনা করছে? তিনি বলেন: আমি ৫৬ স্থবনু আদী. আল-কামিল ফী দূুআফাইর রিজাল ২/২৮৩ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।