হাদীসের নামে জালিয়াতি ১০৭ মতন তৈরি করত ৷ দারাকুতনী. নাসাঈ প্রমূখ মুহাদ্দিস বলেন: সে পরিত্যক্ত :** ২. আবুল bt OLE BER বলেন: “আমি আমির ইবনু আবী আমের অল-খাযযায-এর নিকট থেকে হাদীস লিপিবদ্ধ করতে শুরু করেছিলাম । একদিন" হাদীসের সনদে তিনি বললেন: ‘আমাদেরকে আতা ইবনু আবী রাবাহ (১১৪ হি) বলেছেন’ । আমি প্রশ্ন করলাম: আপনি কত সালে আতা থেকে হাদীস শুনেছেন? তিনি বললেন: ১২৪ হিজরী সালে । আমি বললাম: আতা তো ১১৩/১১৪ হিজরীতে ইন্তেকাল করেছেন!” , _ এভাবে তার বর্ণনার মিথ্যা ধরা পড়ে এই মিথ্যা ইচ্ছাকৃত হতে পারে বা অনিচ্ছাকৃত হতে পারে। ইমাম যাহাবী (৭৪৮ হি) বলেন: যদি তিনি ইচ্ছাকৃতভাবে একথা বলে থাকেন তাহলে তিনি একজন মিথ্যাবাদী ও বানোয়াট হাদীস বর্ণনাকারী । আর যদি তিনি ভুলক্রমে আতা ইবনুস সাইব (১৩৬ হি) নামের অন্য তাবিয়ীকে আতা ইবনু আবী রাবাহ্ বলে ভুল করে থাকেন তাহলে বুঝতে হবে যে, তিনি একজন অত্যন্ত অসতর্ক, '্গাহিল ও পরিত্যাজ্য রাবী ৷” ৩. ১ম হিজরী শতকের একজন রাধী সুহাইল ইবনু যাকওয়ান আবু সিনদী ওয়াসিতী। তিনি আয়িশা (রা) থেণ্চে হাদীস শুনেছেন বলে দাবি করতেন। মুহাদ্দিসগণের নিরীক্ষামূলক প্রশ্নের" মাধ্যমে তার মিথ্যাচার ধরা পড়েছে। ইয়াহইয়া ইবনু মাঈন বলেন, আমাদেরকে আব্বাদ বলেছেন: সুহাইল ইবনু যাকওয়ানকে আমরা বললাম: আপনি কি আয়িশা (রা) কে দেখেছেন? তিনি বলেন: হ্যা, দেখেছি । আমরা বললাম: বলুনতো তিনি কেমন দেখতে ছিলেন। তিনি বলেন: তার গায়ের রং করাল ছিল ৷ সুহাইল আরো দাবি করেন যে, তিনি ইবরাহীম নাখয়ীকে দেখেছেন, তার চোখ দুটি ছিল বড় বড় । সুহাইলের এই বক্তব্য তার মিথ্যা 'ধরিয়ে দিয়েছে। কারণ আয়েশা (রা) ফর্সা ছিলেন । আর ইবরাহীম নাখয়ীর চোদ নষ্ট ছিল ।*** ১. ৪. ৬. ৩. শব্দগত ও অৰ্থগত নিরীক্ষা হাদীসের সংগ্রহ ও নিরীক্ষার ক্ষেত্রে মুহাদ্দিসগণ হাদীসের শব্দ, বাক্য বিন্যাস ও অর্থের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতেন । বর্ণিত হাদীসটির মধ্যে ব্যবহৃত শব্দাবলি, বাক্যের ব্যবহার ইত্যাদি 'ব্লাসূলুল্লাহ (:)-এর ভাষা ও ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা লক্ষ্য করতেন বর্ণিত হাদীসটির অর্থ মানবীয় যুক্তি, জ্ঞান, বিবেক বিরোধী কি না, অথবা কুরআন ও হাদীসের *৫৩ প্রাগুক্ত । *8 যাহাবী, মীযানুল ইতিদাল 8/১৮! ১৫৫ সবুনউ আদী. আল-কামিল ৪/৫২১-৫২২। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।