যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা তার আজীবনের অক্লান্ত পরিশ্রম, হাদীস সংগ্রহ ও তুলনামূলক নিরীক্ষার ফল: অনুরূপভাবে যখন তিনি কোনো হাদীসের বিষয়ে বলেন: 43) En EFF I den en teed যে হাদীসটি সাহাবার ব:ণী... ইত্যাদি তাহলেও আমরা বুঝতে পারি যে, তিনি তার আজীবনের সাধনার নির্যাস আমাদেরকে দান করলেন । এভাবে আমরা মুহাদ্দিসগণের কর্মধারা সম্পর্কে জানতে পারছি । এবার আমরা এই কর্মধারার গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করব । ১. ৪. ৬. ২. নিরীক্ষামূলক প্রশ্নাবলি মুহাদ্দিসগণ নিরীক্ষামূলক প্রশ্নের মাধ্যমে রাবীর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মিথ্যা যাচাই করার চেষ্টা করতেন। এ বিষয়ক ২/১ টি ঘটনা দেখুন: ১. দ্বিতীয় হিজরী শতকের একজন তাবিয়ী উফাইর ইবনু মা'দান বলেন: “উমর ইবনু মুসা আল-ওয়াজিহী আমাদের নিকট হিমস শহরে করেন আগমন । আমরা হিমসের মসজিদে তার. নিকট (হাদীস শিক্ষার্থে) সমবেত হই । তিনি বলতে থাকেন: আপনাদের নেককার শাইখ আমাদেরকে হাদীস বলেছেন। আমরা বললাম: নেককার শাইখ বলতে কাকে বুঝাচ্ছেন? তিনি বলেন: খালিদ ইবনু মাদান। আমি বললাম: আপনি কত সনে তার নিকট থেকে হাদীস শুনেছেন। তিনি বলেন: আমি ১০৮ হিজরীতে তার নিকট হাদীস শিক্ষা করি! আমি বললাম: কোথায় তার সাথে আপন'র সাক্ষাত হয়েছিল? তিনি বলেন: আরমিনিয়ায় যুদ্ধের সময় । আমি বললাম: আপনি আল্লাহকে ভয় করুন এবং মিথ্যা বলা থেকে বিরত থাকুন। খালিদ ইবনু মা'দান ১০৪ হিজরী সনে মৃত বরণ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে, আপনি তার মৃত্যুর ৪ বছর পরে ত নিকট থেকে হাদীস শিক্ষা করেছেন। অপরদিকে তিনি কখনই আরমিনিয়ায় যুদ্ধে যান নি । তিনি শুধুমাত্র বাইযান্টাইন রাষ্ট্রে বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন।”>*২ এভাবে এই রাবীর মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ার কারণে মুহাদ্দিসগণ তাকে পরিত্যক্ত ও মিথ্যাবাদী ‘রাবী’ রূপে চিহ্নিত করেছেন। আবু হাতেম রাধী বলেন: উমর ইবনু মূসা পরিত্যক্ত, সে মিখ্যা হাদীস তৈরী করত । বুখারী বলেন: তার বর্ণিত হাদীস আপত্তিকর ও অগ্রহণযোগ্য । ইবনু মাঈন বলেন: লোকটি নির্ভরযোগ্য নয়। ইবনু আদী বলেন: লোকটি বানোয়াটভাবে হাদীসের সনদ ও *২ উবনু আবী হাতিম, আল-জারহু ওয়াত তা'দীল ৬/১৩৩. যাহাবী, মীযানুল ইতিদাল ৫/২১৭. ইবনু হাজ” আসকালানী. লিসানুল মীযান ৪/৩৩৩ ! Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।