| ec a প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ১. ৪. ৬. ১ তুলনামূলক নিরীক্ষার মুল প্রক্রিয়া হযরত আর হুরাইর: (র!) একজন সাহাবী ' অনেক তাবিয়ী তার নিকট থেকে হাদীস শিক্ষা করেছেন। এদের মধ্যে কিছু তাবিয়ী দীর্ঘদিন তার সাথে থেকেছেন এবং অনেকে অল্প দিন থেকেছেন: কোনো সাহাবী বা মুহাদ্দিস একেক ছাত্রকে একেকটি হাদীস শিখাতেন না : তারা তাদের নিকট সংগৃহীত হাদীসগুলি সকল ছাত্রকেই শিক্ষা দাতেন। ফলে সাধারণভাবে আবু হুরাইরা (রা) বর্ণিত সকল হাদীসই তার অধিকাংশ ছাত্র শুনেছেন তারা একই হাদীস আবু হুরাইরার সূত্রে বর্ণনা করেছেন: মৃহাদ্দিসগণ আবু হুরাইরার (রা) সকল ছাত্রের বর্ণিত হাদীস সংগ্রহ ও সংকলিত করে (সগুলি পরস্পরের সাথে মিলিয়ে নিরীক্ষা করেছেন। যদি দেখা যায় যে. ৩০ জন তাবেয়ী একটি হাদীস আবু হুরাইরা থেকে বর্ণনা করছেন, তন্মধ্যে ২০/২৫ জনের হাদাসের শব্দ একই প্রকার কিন্তু বাকী ৫/১০ জনের শব্দ অন্য রকম. তবে বুঝা যাবে যে, প্রথম ২০/২৫ জন হাদীসটি আবূ হুরাইরা যে শব্দে বলেছেন হুবহু সেই শব্দে মুখস্থ ও লিপিবদ্ধ করেছেন। আর বাকী কয়জন হাদীসটি ভালভাবে মুখস্থ রাখতে পারেননি । এতে তাদের মুখস্থ ও ধারণ শক্তির দুর্বলতা প্রমাণিত হলো । যদি আবু হুরাইরার (রা) কোমো ছাত্র তার নিকট থেকে ১০০ টি হাদীস শিক্ষা করে বর্ণনা করেন এবং তন্ুধ্যে সবগ্ডাল বা অধিকাংশ হাদীসই তিনি এভাবে ন্ুবহু মুখস্থ রেখে বিশুদ্ধ ভাবে বর্ণনা করতে পারেন তাহলে তা তার গ্রহণযোগ্যতার প্রমাণ । অপরদিকে যদি এরূপ কোনো তাবিয়ী ১০০ টি হাদীসের মধ্যে অধিকাংশ 'হাদীসই এমন ভাবে বর্ণনা করেন যে, তার বর্ণনা অন্যান্য তাবেয়ীর বর্ণনার সাথে মেলে না তাহলে বুঝা যাবে যে তিনি হাদীস ঠিকমত লিখতেন না ও মুখস্থ রাখতে পারতেন না । এই বর্ণনাকারী তীর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন ' তিনি “যয়ীফ” বা দুর্বল রাবী হিসাবে চিহ্নিত হন। বুঝা যায় : বদি তার কর্মজীবন ও তার বর্ণিত এ সকল উল্টো পাল্টা হাদীসের আলোকে প্রমাণিত হতো যে তিনি ইচ্ছা পূর্বক রাসূলুল্লাহ (3) থেকে বর্ণিত হাদাসের মধ্যে বেশি কম করেছেন অথবা ইচ্ছাপূর্বক হাদীসের নামে বানোয়াট কথ বলেছেন তাহলে তাকে “মিথ্যাবাদী” রাবী বলে চিহ্নিত করা হতো। যে হাদীস শুধুমাত্র এই ধরণের “মিথ্যাবাদী” বর্ণনাকারী. একাই বর্ণনা করেছেন সেই হাদীসকে কোন অবস্থাতেই রাসূলুল্লাহ ($)-এর কথা হিসাবে গ্রহণ করা হতো না ৷ বরং তাকে “মিথ্যা” বা “মাউযু” হাদীস রূপে চিহ্নিত করা হতো । অনেক সময় দেখা যায় যে, আবূ হুরাইরার (রা) কোন ছাত্র এমন CE [৬] (As Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।