য'ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড). ৮১ ২৫। আদম (আঃ) যখন গুনাহ করে ফেললেন, তিনি বললেন ঃ হে আমার প্রভু! তোমার নিকট মুহাম্মাদকে সত্য জেনে প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করে আপনার হাত দারা সৃষ্টি করেছিলেন এবং আমার মধ্যে আপনার আত্বা থেকে উচু আরশের স্ত্তগুলোতে (খুটি) লিখা দেখেছিলাম লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ । আমি জেনেছি যে, আপনার কাছে সর্বাপেক্ষা ভালবাসার সৃষ্টি ব্যতীত অন্য কাউকে আপনি আপনার নামের সাথে সম্পৃক্ত করবেন না। সত্যই বলেছ হে আদমা! নিশ্চয় তিনি আমার নিকট সর্বাপেক্ষা ভালবাসার সৃষ্টি । তুমি তাঁকে হক জানার দ্বারা আমাকে ডাক। আমি তোমাকে ক্ষমা করে দিব। মুহাম্মাদ যদি না “আল-মুসতাদরাক” গ্রন্থে (২/৬১০) এবং তার সূত্রে ইবনু আসাকির (২/৩২৩/২) ও বাইহাকী “দালায়েলুন নবুওয়াহ” গ্রস্থে (৫/৪৮৮) রহমান ইবনু যায়েদ ইবনে আসলাম হতে ...বর্ণনা করেছেন। হাকিম বলেন ঃ হাদীসটির সনদ সহীহ । যাহাবী তার বিরোধিতা করে বলেছেন ঃ$ বরং হাদীসটি বানোয়াট । আব্দুর রহমান দুর্বল আর আব্দুল্লাহ ইবনু মুসলিম আল-ফিহ্রী কে তা জানি না। আমি (আলবানী) বলছি £ এ ফিহরীকে “মীযানুল ইতিদাল” গ্রন্থে এ হাদীসটির কারণে উল্লেখ করা হয়েছে। তিনি (যাহারী) বলেছেন ৪ হাদীসটি বাতিল । বাইহাকী বলেন $ হাদীসটি আব্দুর রহমান ইবনু যায়েদ একক ভাবে বর্ণনা করেছেন । তিনি দুর্বল । ইবনু কাসীর তার “আত-তারীখ” গ্রন্থে (২/৩২৩) তা সমর্থন করেছেন। আর হাফিয ইবনু হাজার “আল-লিসান” গ্রন্থে যাহাবীর সাথে একমত্য পোষণ করে বলেছেনঃ হাদীসটি বাতিল। আমি (আলবানী) বলছি ঃ ইবনু হিব্বান বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু মুসলিম ইবনে রাশীদ সম্পর্কে বলেন ৪ তিনি হাদীস জাল করার দোষে দোষী ৷ তিনি লাইস, মালেক এবং ইবনু লাহি'য়ার উপর হাদীস জাল করতেন তার হাদীস লিখা হালাল নয়। হাকিম কর্তৃক এ হাদীসের বর্ণনা তার বিপক্ষেই গেছে। কারণ হাকিম সহীহ বললেও তিনি “আল-মাদখাল ইলা মা'রিফাতিস সহীহে মিনাস সাকিমে” নামক গ্রস্থে বলেছেন £ আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনে আসলাম তার পিতা হতে কতিপয় জাল হাদীস বর্ণনা করেছেন। একই কথা আবু নু'য়াইমও বলেছেন।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।