যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৭৫ তার সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন ঃ তিনি হচ্ছেন এ হাদীসের সমস্যা । তার সম্পর্কে ইবনু আদী বলেন ঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে বাতিল হাদীস বৰ্ণনা করতেন। ইবনুল কাইয়্যিম “আল-মানার” গ্রন্থে (পৃ: ৩২) বলেছেন ঃ হাদীসটি জাল । 4 (des ale ya C2 2) -Y) ২১। আমার অবস্থা সম্পর্কে তার জ্ঞাত হওয়া আমার চাওয়ার জন্য যথেষ্ট । এটির কোন ভিত্তি নেই। | : কেউ কেউ এটিকে ইব্রাহীম (আ:)-এর বাণী বলেছেন। যখন তাঁকে আগুনে : নিক্ষেপ করা হয়, তখন জিবরীল (আ:) তাকে তার প্রয়োজনীতার কথা জিজ্ঞাসা ' করেন। সে সময় তিনি এ কথা দ্বারা তার উত্তর দিয়েছিলেন। এটি ইসরাইলী বর্ণনা । মারফু* হিসাবে এর কোন সনদ মিলে না। বাগাবী সূরা আষ্বিয়ার তাফসীরের মধ্যে উল্লেখ করে দুর্বল বলে ইঙ্গিত দিয়েছেন। এছাড়া এটি কুরআন এবং সহীহ হাদীস পরিপন্থী । কারণ কুরআন এবং সহীহ হাদীসে আল্লাহকে ডাকা ও তাঁর কাছে চাওয়ার ব্যাপারে বহু তাগিদ এসেছে। এছাড়া দোয়ার ফযীলতও বর্ণনা করা হয়েছে। ইব্রাহীম (আ:) নিজে আল্লাহর নিকট প্রার্থনাও করেছেন। ইব্রাহীম (আ:) বলেন ঃ {... AA SH Bie EU FD SE MG GBD cn CICA OY সূরা ইব্রাহীম-এর ৩৭ নং আয়াত হতে ৪১ নং পর্যন্ত সবই দোআ । এছাড়া কুরআন এবং সুন্নাতের মধ্যে নাবীগণের অগণিত দো'আ এসেছে। আল্লাহ্‌ বলছেন ৪ ‘তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিব...’ । (সূরা গাফের: ৬০) . রসূল (8) বলেন £ দো‘আই হচ্ছে ইবাদাত । সহীহ আবী দাউদ (১৩২৯) । হাদীসটি সুনান রচনাকারীগণ বর্ণনা করেছেন। এমনকি রসূল (ন) বলেছেনঃ ‘যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপর রাগান্িত হন।’ এ হাদীসটি হাকিম বর্ণনা করে ১/৪৯১ সহীহ্‌ আখ্যা দিয়েছেন আর যাহাবী তার কথাকে সমর্থন করেছেন।.আমি (আশবানী) বলছি ঃ হাদীসটি হাসান । আলোচ্য হাদীসটিকে ইবনু ইরাক “তানযীহুশ-শারী-রাভিল মারফু'রাহ আনিল আখবারিশ-শানী“য়াতিল মাওযূ‘আহ” গ্রস্থে উল্লেখ করে বলেছেন (১/২৫০) ঃ ইবনু তাইমিয়্যা বলেছেন ঃ£ হাদীসটি বানোয়াট ।

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।