৭8 যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হাদীসটি বানোয়াট । হাদীসটি ইবনু আদী (২/২৮৮) ও খাতীব বাগদাদী (৫/২৮০) ইয়াশকুরী সূত্রে বৰ্ণনা করেছেন। ইবনু আদী বলেন $ এ ইয়াশকুরী দুর্বলদের অন্তর্ভুক্ত । তিনি মায়মূন হতে এমন সব মুনকার হাদীস বর্ণনা করেছেন, যেগুলো তিনি ছাড়া অন্য কেউ বর্ণনা করেননি । কোন নির্ভরযোগ্য বর্ণনাকারী তার সাথে মিলে হাদীসটি বর্ণনা করেননি । খাতীব বাগদাদী সূত্রে হাদীসটি ইবনুল জাওযী “মাওযূ‘আত” গ্রন্থে (২/২৭৭) উল্লেখ করেছেন। আর সুয়ুতী “আল-লাআলী” গ্রন্থে (২/১৭৯) তাকে সমর্থন করেছেন। এ হাদীসের মতই আরো একটি হাদীস ঃ (Aci a cap Be 454 SENG pL 19) .Y ২০। তোমাদের দস্তরখানগুলো সবজি দ্বারা সৌন্দর্যমপ্তিত কর, কারণ তা * বিসমিল্লা বলে আহার করলে শয়তানকে বিতাড়নকারী যন্ত্র । হাদীসটি বানোয়াট । হাদীসটি আব্দুর রহমান আত-দামেস্কি “আল-ফাওয়াইদ” গ্রন্থে (২/২২৯/১), ইবনু হিব্বান “আয-যু‘য়াফা ওয়াল মাতরূকীন” গ্রন্থে (২/১৮৬) এবং আবু নুয়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (২/২১৬) ‘আলা ইবনু মাসলামা সূত্রে ... বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি ঃ এটি একটি জাল হাদীস । এর সমস্যা হচ্ছে বর্ণনাকারী এ ‘আলা । যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন, আযদী বলেছেন £ঃ ‘আলা হতে বর্ণনা করা বৈধ নয়। কারণ কি বর্ণনা করছেন তিনি তার কোন পরওয়া করতেন না। ইবনু তাহের বলেন ঃ তিনি হাদীস জাল করতেন। ইবনু হিব্বান বলেন ঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে হাদীস জাল করতেন। তিনি আরো বলেন ঃ কোন অবস্থাতেই তার দ্বারা দলীল গ্রহণ করা হালাল নয়। সুয়ৃতী হাদীসটিকে “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করে তার গ্রন্থকে কালিমালিপ্ত করেছেন। ইবনুল জাওযী হাদীসটি “আল-মাওযূ‘আত” গ্রন্থে (৩/২৯৮) ইবনু হিব্বান- এর সূত্রে ‘আলা ইবনু মাসলামা হতে উল্লেখ করেছেন। অতঃপর বলেছেন £ এটির কোন ভিত্তি নেই, ‘আলা জালকারী... । এছাড়া “আল-মীযান” গ্রন্থে যা উল্লেখ করা হয়েছে তিনি সে সব কিছুও উল্লেখ করেছেন। সুয়ৃতী তার সমালোচনা করে এ হাদীসটির আরো একটি সূত্র “আল- লাআলিল মাসনু'য়াহ” গ্রন্থে (২/5১২) উল্লেখ করেছেন, যাতে হাসান ইবনু শাবীবুল মাকতাব নামক এক বর্ণনাকারী রয়েছেন।
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।