যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৭৩ এ হাদীসটি সেই সব হাদীসের একটি, যেগুলোর দ্বারা সুয়ুতী তার “জামে‘উস সাগীর” গ্রস্থকে কালিমালিপ্ত করেছেন। হাদীসটি সম্পর্কে “জামে*উস সাগীর” গ্রন্থের ভাষ্যকার মানাবী বলেন ৪ এর সনদে বর্ণনাকারী উমার ইবনু আইউব রয়েছেন, তার সম্পর্কে যাহাবী বলেন ঃ ইবনু হিব্বান তাকে দোষী সাব্যস্ত করেছেন। আমি (আলবানী) বলছি £ঃ এ উমার হচ্ছেন মুযানী ৷ দারাকুতনী তাকে খুবই দুর্বল আখ্যা দিয়েছেন, যেমনটি “আল-মীযান” এবং “আল-লিসান” গ্রন্থে এসেছে। হাদীসটির সনদে মুহাম্মাদ বিন যিয়াদ ইয়াশকুরীও রয়েছেন। তার দ্বারা দোষ বর্ণনা করাই উত্তম । কারণ তাকে মুহাদ্দিসগণ মিথ্যুক এবং হাদীস জালকারী বলে আখ্যা দিয়েছেন। এ মিথ্যুকের সূত্রেই বর্ণিত হয়েছে নিম্নের হাদীসটি ৪ (Heine CF C2) of UP Udall LAY 1353) 0A ১৮। তোমরা পরকাটা কবুতর গ্রহণ কর, কারণ তা তোমাদের বাচ্চাদের (সন্তানদের) থেকে জিনকে বিমুখ করে দেয়। হাদীসটি জাল। £ এটি ইবনু আদী “আল-কামিল’” গ্রস্থে (২/২৮৮), খাতীব বাগদাদী (৫/২৭৮) ও ইবনু আসাকির (১৭/৪৬৯) মুহাম্মাদ বিন যিয়াদ সূত্রে পূর্বের সনদেই ইবনু আব্বাস (4%) হতে বর্ণনা করেছেন। এ হাদীসটিকেও সুয়ুতী “জা্মেউস সাগীর” গ্রস্থে উল্লেখ করেছেন! তার " ভাষ্যকার মানাবী তার সমালোচনা করে বলেছেনঃ | মুহাম্মাদ ইবনু যিয়াদ সম্পর্কে ইমাম আহমাদ, ইবনু মাঈন প্রমুখ মুহাদ্দিসগণ বলেছেন ঃ তিনি ছিলেন মিথ্যুক, হাদীস জালকারী । ইবনু হাজার বলেন £ তাকে তারা মিথ্যুক আখ্যা দিয়েছেন। যাহাবী “আল- মীযান” গ্রন্থে বলেনঃ তিনি মিথ্যুক, জালকারী। ইবনু হিব্বান বলেছেন ৪ তিনি নির্ভরশীলদের উদ্ধৃতিতে জাল হাদীস বর্ণনা করেছেন। এ কারণেই ইবনুল জাওযী হাদীসটি জাল বলে হুকুম লাগিয়েছেন। ইবনু ইরাক, হিন্দী ও অন্যরাও হাদীসটি জ্বাল বলেছেন। আমি (আলবানী) বলছি ৪£ তাদের মধ্যে “আল-মানার” গ্রস্থে (৩৯) জাল হিসাবে ইবনুল কাইয়্যিমও রয়েছেন। এ মিথ্যুকের আরো একটি হাদীস ঃ টু (JPAAL REL ala 1993) .)4 ১৯। তোমরা তোমাদের নারীদের মজলিসগুলো প্রেমালাপের ছারা সৌন্দর্য মণ্ডিত কর।

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।