য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৬৩ '_ হাফিয যাহাবী “মীযানুল ই‘তিদাল” গ্রন্থে বলেনঃ তিনি বেশী বেশী তাদলীস করতেন। তিনি ()আন শব্দে বর্ণনা করলে তার হাদীস দ্বারা দলীল গ্রহণ করাটা দুর্বল হয়ে যায়। আবূ হুরাইরা (4%) হতে তার শ্রবণ সাব্যন্ত হয়নি। এ কারণে মুহাদ্দিসশণ আবু হুরাইরা (%) হতে তার হাদীসকে মুনকার্তি‘ হিসাবে গণ্য করেছেন। তবে হাসান বাসরীর নিজের কথা হিসাবে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি নাবী (8) বলেছেন এমন কথা বলেননি । ইমাম আহমাদ “আল-যুহুদ” গ্রন্থে (পৃ:২৬৪) এভাবেই বর্ণনা করেছেন আর তার সনদটি সহীহ । অনুরূপ ভাবে ইবনু জারীরও বিভিন্ন সূত্রে তার থেকেই (২০/৯২) বর্ণনা করেছেন এবং এটিই সঠিক । “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (২/৪৩) মিকদাম ইবনু দাউদ সূত্রে হাসান বাসরী হতে মার্ফু* হিসাবে বর্ণিত হয়েছে। কিন্তু এই মিকদাম সম্পর্কে নাসাঈ বলেন ঃ তিনি নির্ভরযোগ্য নন। মোটকথা নাবী (ন) পর্যন্ত এটির সনদ সহীহ নয়। ইবনু মাসউদ (4$) এবং হাসান বাসরী হতে সহীহ সনদে বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস (4%) হতেও বৰ্ণনা করা হয়েছে। এ কারণেই ইবনু তাইমিয়্যা “কিতাবুল ঈমান” গ্রন্থে (পৃঃ ১২) মওকুফ উল্লেখ করেছেন। ইবনু উরওয়াহ্ “আল-কাওয়াকিব” গ্রন্থে বলেছেন ঃ এটিই বেশী সঠিক । ভাষার দিক দিয়ে সহীহ না হওয়ার কারণঃ হাদীসটি যে ব্যক্তি সলাতের শর্ত এবং আরকান সমূহের দিকে যত্নবান হয়ে যথাযথভাবে আদায় করে সে ব্যক্তিকেও সম্পৃক্ত করে। অথচ শারী‘য়াত তার সলাতকে বিশুদ্ধ বলে রায় প্রদান করেছে। যদিও এ মুসন্লী কোন গুনাহের সাথে জড়িত থাকে। অতএব কীভাবে এ সলাতের কারণে তার সাথে আল্লাহর দূরত্ব বৃদ্ধি পাবে? এটি বিবেক বর্জিত কথা । শারী‘য়াত এ কথার সাক্ষ্য দেয় না। হাদীসটি মওকুফ হওয়ার ক্ষেত্রেও সলাত দ্বারা এমন সলাতকে বুঝানো হয়েছে যে সলাতে এমন কোন অংশ ছেড়ে দেয়া হয়েছে যা ছেড়ে দিলে সলাত শুদ্ধ হয় না৷ আল্লাহ (সট) বলেনঃ {84,0551 ০2 ৫5 35৩০) ১} অৰ্থঃ ‘নিশ্চয় সলাত নির্লজ্জ ও অশোভনীয় কাজ হতে বিরত রাখে’ ('আনকারুতঃ 8৫)। রসূল ($)-কে যখন জিজ্ঞেস করা হয়েছিল অমুক ব্যক্তি সারা রাত ধরে ইবাদাত করে অতঃপর যখন সকাল হয় তখন সে চুরি করে! উত্তরে তিনি উক্ত আয়াতের গুরুত্ দিয়ে বলেছিলেন $ ‘তুমি যা বলছ তা থেকে অচিরেই তাকে তার সলাত বিরত করবে অথবা বলেন ৪ তাকে তার সলাত বাধা প্রদান করবে৷’
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।