৬২ য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ‘0১১ ৫ ৷ ‘বিবেক সম্পৰ্কে বৰ্ণিত সকল হাদীস মিথ্যা ৷’ (2 9) BY C2 39 al ALS USD C6 AL 4S CA) .Y ২। যে ব্যক্তির সলাত তাকে তার নির্লজ্জ ও অশোভনীয় কাজ হতে বিরত করে না, আল্লাহর নিকট হতে তার শুধু দূরতুই বৃদ্ধি পায়। হাদীসটি বাতিল । যদিও হাদীসটি মানুষের মুখে মুখে প্ৰসিদ্ধি লাভ করেছে তবুও সেটি সনদ এবং ভাষা উভয় দিক দিয়েই সহীহ নয়। সনদ সহীহ না হওয়ার কারণঃ হাদীসটি তাবারানী “আল মু‘জামুল কাবীর” গ্রন্থে (৩/১০৬/২), কাযা'ঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (২/৪৩) এবং ইবনু আবী হাতিম বর্ণনা করেছেন, যেমনটি “তাফসীর ইবনু কাসীর” গ্রন্থে (২/৪১৪) এবং “আল কাওয়াকাবুদ দুরারী” গ্রস্থে (৮৩/২/১) লাইস সূত্রে তাউস-এর মাধ্যমে ইবনু আব্বাস (4) হতে বর্ণিত হয়েছে। | এ লাইসের কারণে হাদীসটির সনদ দুর্বল -তিনি হচ্ছেন লাইস ইবনু আবী সুলাইম- কারণ তিনি দুর্বল বর্ণনাকারী । হাফিয ইবনু হাজার “তাকরীবুত তাহযীব” গ্রন্থে তার জীবনী লিখতে গিয়ে বলেনঃ তিনি সত্যবাদী, কিন্তু শেষ জীবনে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। তার হাদীস পৃথক করা যেত না, ফলে তার হাদীস মাতরূক [অখহণযোগ্য]। হায়সামী “মাজমা‘উয যাওয়াইদ” গ্রন্থে (১/১৩৪) একই কারণ উল্লেখ করেছেন। তার শাইখ হাফিয আল-ইরাকী “তাখরীজুল ইহইয়া” খহ্থে (১/১৪৩) বলেছেন $ হাদীসটির সনদ লাইয়েনুন (দুর্বল) । আমি (আলবানী) বলছি £ হাদীসটি ইবনু জারীর তার “তাফসীর” গ্রন্থে (২০/৯২) ইবনু আব্বাস (%) হতে অন্য সূত্রে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। সম্ভবত এটিই সহীহ্ অৰ্থাৎ সাহাবীর কথা । যদিও তার সনদে এমন ব্যক্তি রয়েছেন যার নাম উল্লেখ করা হয়নি। ইমাম আহমাদ “কিতাবুল যুহুদ” গ্রহ্থে (পৃঃ ১৫৯) আর তাবারানী “মু'জামুল কাবীর” গ্রন্থে হাদীসটি ইবনু মাসউদ (4%) হতে মওকুফ হিসাবে ভিন্ন ভাষায় বৰ্ণনা করেছেন। হাফিয ইরাকী বলেন ঃ তার সনদটি সহীহ্ । অতএব হাদীসটি মওকুফ । ইবনুল আ'রাবী তার “আল-মু‘জাম” গহে (১/১৯৩) হাদীসটি হাসান বাসরী হতে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু হাসান হচ্ছেন মুদাল্লিস ।
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।