৫৮ য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ২৮। মাঙর্যু' ৪ নিজে জাল করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর মিথ্যারোপ করাকেই ‘মাওযুূ'’ হাদীস বলা হয়। (এরূপ বানোয়াট হাদীস বর্ণনা করা হারাম) । ২৯ । মুষতারিব £ আভিধানিক অর্থে মুযতারিব বলা হয় কর্মে ত্রুটিযুক্ত হওয়াকে । আর পারিভাষিক অর্থে সেই হাদীসকে মুযতারিব বলা হয়, যেটি বর্ণিত হয়েছে সমশক্তিতে বিভিন্ন রূপে । যার একটি অন্যটির সাথে সাংঘর্ষিক এবং একটিকে অন্যটির সাথে একত্রিত করেও আমল করা সম্ভবপর হয় না। এরূপ বিভিন্নতা সনদের 'বর্ণনাকারীদের নাম নিয়েও হতে পারে আবার হাদীসের ভাষাতেও হতে পারে। তবে এরূপ সনদের মধ্যেই বেশী ঘটে থাকে. এরূপ হাদীস খহণযোগ্য নয় । ৩০ । মুসাহ্হাফ £ আভিধানিক অর্থে তাসহীফ বলা হয় লিখতে এবং পড়তে ভুল করাকে। পারিভাষিক অর্দে মুসাহ্হাফ বলা হয় ৪ শব্দ অথবা অর্থের দিক দিয়ে নিৰ্ভরযোগ্যদের বর্ণনার বিরোধিতা করে হাদীসের শব্দে পরিবর্তন ঘটানোকে। তাসহীফ সংঘটিত হয় সনদ এবং মাতান (হাদীসের ভাষ্য) উভয়ের মধ্যে । সাধারণত শিক্ষক বা শাইখের নিকট শিক্ষা হণ না করে গ্রস্থরাজী হতে হাদীস গ্রহণকারী রাবী তাসহীফ-এর মধ্যে পতিত হয়ে থাকেন। হাফিয ইবনু: হাজারের (রাহিঃ) নিকট মুসাহ্হাফ বলা হয় নির্ভরযোগ্যদের বর্ণনার বিরোধিতা করে হাদীসের সনদে ব্যক্তির নামের বা হাদীসের-ভাষার কোন শব্দের অক্ষরের এক বা একাধিক নুকতাকে শব্দের আকৃতি ঠিক রেখে পরিবর্তন করাকে। ৩১ । যুদরাজ ঃ আভিধানিক অর্থে কোন বস্তুকে অন্য কোন বস্তুর মধ্যে ঢুকিয়ে দেয়াকেই 'মুদরাজ'’ বলা হয়। আর পারিভাষিক অর্থে মুদরাজ বলা হয় সনদের মাঝে কারণ বশতঃ বর্ণনাকারীর পক্ষ হতে কোন কিছু সংযোজন করাকে অথবা হাদীসের বাক্যে যা তার অন্তর্ভুক্ত নয় এরূপ কিছুর প্রবেশ ঘটিয়ে তার সাথে মিশিয়ে দেয়াকে (পৃথকভাবে উল্লেখ না.করে)।:মুদরাজ গ্রহণযোগ্য নয়, ক জহই ত তাহলে তা নিষিদ্ধ নয়। |
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।