য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ৫৭ ২৪। শাহেদ £ সেই হাদীসকে শাহেদ বলা হয় যে হাদীসের বর্ণনাকারীগণ বাক্য এবং অর্থের দিক দিয়ে অথবা শুধু অর্থের দিক দিয়ে এককভাবে হাদীস বৰ্ণনাকারীদের সাথে এক্যমত পোষণ করেছেন, তবে অন্য সাহাবী হতে। '"- ২৫ । মুতাবা‘য়াত ৪ হাদীসের বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারী অন্য বর্ণনাকারীর সাথে মিল রেখে বর্ণনা করলে তাকে বলা হয় ‘মুতাবা'য়াত’। এটি দু’ প্রকার ৪ (ক) মুতাবা'য়াতু তাম্মাহ $ যদি সনদের প্রথম অংশের বর্ণনাকারীর স্থলে অন্য রী মিলে যায়, তাহলে তাকে '“মুতাবা'য়াতু তাম্মাহ’ বলে। (খ) মুতাবা'য়াতু কাসিরা £ যদি সনদের মাঝের কোন বর্ণনাকারীর স্থলে অন্য কোন বর্ণনাকারী মিলে যায় তাহলে তাকে বলা হয় ‘মুতাবা'য়াতু কাসিরা’। ২৬ । মুদাল্লাস £ সনদের মধ্যের দোষ লুক্কিয়ে তার বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে বর্ণনা করা হাদীসকে “মুদাল্লাস’ বলা হয়। আর যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় ‘মুদাল্লিস’ (দোষ গোপণকারী)। তাদলীস (সনদের দোষ গোপন করা) দু’ প্রকার ৪ (ক) তাদলীসুল ইসনাদ £ রাবী (বর্ণনাকারী) কর্তৃক তার শাইখকে লুক্কিয়ে তার শায়খের শাইখ হতে অথবা তার সমসাময়িক অন্য কোন ব্যক্তি হতে বর্ণনা করা, যার- সাথে তার সাক্ষাৎ ঘটেছে, কিন্তু তার থেকে সে শ্রবণ করেনি। (খ) তাদলীসুত তাসবিয়া ৪ রাবী কর্তৃক এমন এক দুর্বল বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা করা, সনদে যার অবস্থান এমন দুই বর্ণনাকারীর মাঝে বায একে জগতের সাথ রিনি হয়েছে। সুতার ববী করব এই বাতি রহিত করে দিয়ে তার নির্ভরযোগ্য শায়খের মাধ্যমে অপর নির্ভরযোগ্য হতে বর্ণনা করা। (অথচ ন্যায়পরায়ণতার পরিচয় দিয়ে উভয়ের মাঝের দুর্বল বৰ্ণনাকারীকে উল্লেখ করা উচিত ছিল) ৷.এটি সর্বপেক্ষা নিকৃষ্টতম তাদলীস। * তাদলীসুশ শয়ুখ £ রাবী কর্তৃক মানুষের নিকট তার শায়খের অপ্রসিদ্ধ নাম বা কুলিয়াত বা উপাধি ইত্যাদি ' ‘উল্লেখ করার মাধ্যমে হাদীস বর্ণনা করা। " মুদাল্লিস বর্ণনাকারী যদি স্পষ্ট ভাষায় শ্রবণ সাব্যস্ত করে, যেমন বলবে আমি শুনেছি, তাহলে খহণযোগ্য হবে। আর যদি স্পষ্টভাবে তার শ্রবণ সাব্যস্ত না হয়, (যেমন উমুক হতে উমুক হতে (যেটাকে বলা হয় আন্ আন্ করে) তাহলে তার হাদীস গ্রহণযোগ্য হবে না। ২৭ । মুরসালুল খাফী $ রাবী কর্তৃক তার সমসাময়িক এমন ব্যক্তি হতে হাদীস বৰ্ণনা করা যার সাথে তার সাক্ষাৎ ঘটার ব্যাপারটি জানা যায় না।
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।