যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ৫৫ ৬। মুসনাদ ৪ যে হাদীসের সনদ (কোন প্রকার বিচ্ছিন্নতা ছাড়াই) নাবী (সাঃ) পর্যন্ত পৌছেছে তাকে বলা হয় ‘মুসনাদ’ । ৭। মুত্তাসিল 8 যে মারফু বা মওকুফ-এর সনদটিতে কোন প্রকার বিচ্ছিন্নতা নেই তাকেই বলা হয় ‘মুত্তাসিল’ । ৭। সহীহ ঃ যে হাদীস সনদের প্রথম হতে শেষ পর্ষন্ত অবিচ্ছিন্নভাবে ন্যায়পরায়ণ (নির্ভরযোগ্য) এবং পূর্ণাঙ্গ beh ও হেফযের গুণাবলী সম্বলিত বর্ণনাকারীর মাধ্যমে শায এবং ক্রটিহীনভাবে বর্ণিত হয়েছে তাকেই বলা হয় ‘সহীহ হাদীস’ । এটিকে ‘সহীহ লি যাতিহি’ও বলা হয় । ৮। হাসান £ যে হাদীস সনদের প্রথম হতে শেষ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে I সম্বলিত বর্ণনাকারীর মাধ্যমে শায এবং ক্রটিহীনভাবে বর্ণিত হয়েছে তাকেই বলা হয় ‘হাসান হাদীস’ । এটিকে ‘হাসান লি যাতিহি’ও বলা হয়। ৯। সহীহ লি গায়রিহি (অন্যের কারণে সহীহ) £ঃ এটি মূলত হাসান লি যাতিহি। কিন্তু হাসানের একাধিক সূত্র পাওয়া গেলে, সে সময় হাসান হতে সহীহার পর্যায়ে উত্তীর্ণ হয়ে যায়। তবে এর স্তরটি ‘সহীহ লি যাতিহি'র চেয়ে নিম্ন পর্যায়ের । ১০ । হাসান লি গায়রিহি (অন্যের কারণে হাসান) £ এটি মূলত দুর্বল হাদীস । কিন্তু যখন তা একাধিক সূত্রে বর্ণিত হয় এবং হাদীসটির বর্ণনাকারী ফাসেক বা মিথ্যার দোষে দোষী হবার কারণে দুর্বল না হয়, তখন এটি অন্যান্য সূত্রগুলোর কারণে ‘হাসান'-এর পর্যায়ভুক্ত হয়ে যায়। তবে এর স্তরটি ‘হাসান লি যাতিহি'র চেয়ে নিম্ন পর্যায়ের । ১১। য‘ঈফ ঃ যে সনদে হাসান হাদীসের সনদের গুণাবলী একত্রিত হয়নি, হাসান-এর সনদের শ্তগুলোোর যে কোনটি অনুপস্থিত থাকার কারণে, সে. সনদের হাদীসটিকে ‘য‘ঈফ’ বলা হয়। এ ‘যঈফে'র স্তরগুলো বিভিন্ন হতে পারে বর্ণনাকারীর মাঝের দুর্বলতা কম বেশী হবার কারণে (যেমনভাবে সহীহ হাদীসের স্তরে পার্থক্য রয়েছে বর্ণনাকারী নির্ভরশীল বা বেশী নির্ভরশীল হওয়ার কারণে) দুর্বলের প্রকার গুলোর মধ্যে রয়েছে বাক, থণ্টক জিদান লিতাতই পুরন) ওয়াহিন, মুনকার, মুযতারিব, fe ii Ll sa AL সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকার হচ্ছে মাওযূ' জাল) । ১২। মুয়াল্লাক £ঃ যে হাদীসের সনদের শুরুতে একজন বা পর্যায়ক্রমে একাধিক বর্ণনাকারী উল্লেখ করা হয়নি সেই হাদীসকে “‘মু'য়াল্লাক’ বলা হয়। যেমন সনদের সকল বর্ণনাকারীকে উল্লেখ না করে এরূপ বলা যে, রসূল ($) বলেছেন কিংবা সাহাবী বা তাবেঈ ছাড়া সনদের সকল বর্ণনাকারীকে উল্লেখ না করা। এ হাদীস খহণযোগ্য নয় ।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।