যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ٤٤٨
📝 نص 📖 PDF

কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দ্বন্দের ফলে খারেজী-শী‘আ, ক্বা্দারিয়া-মুরজিয়া ইত্যাদি বিদ'‘আতী ও ভ্রান্ত ফের্কা সমূহের উদ্ভব ঘটলে তাদের মধ্যে নিজেদের দলীয় স্বার্থে হাদীছকে ব্যবহার করার প্রবণতা দেখা দেয়। ৩৭ হিজরীর পরের যুগে তখনই প্রথম হাদীছ বর্ণনাকারীর দলীয় পরিচয় ও স্বভাব-চরিত্র যাচাইয়ের প্রশ্ন উথাপিত হয়। মুহাম্মাদ ইবনু সীরীণ (৩৩-১১০ হিঃ) বলেন, এসময় যদি দেখা যেত যে, বর্ণনাকারী ব্যক্তি ‘আহলেসুরনাত’ দলভুক্ত, তাহ’লে তার বর্ণিত হাদীছ গ্রহণ করা হ’ত। আর যদি দেখা যেত বিদ'আতী দলভুক্ত, তাহ’লে তার বর্ণিত হাদীছ গ্রহণ করা হ’ত না (মুক্বদ্দামা মুসলিম পৃঃ ১৫) ৷ বলা বাহুল্য, মুসলিম সমাজে প্রচলিত শিরকী আক্বীদা ও বিদ‘আতী রসম-রেওয়াজ সমূহের অধিকাংশেরই মূল উৎস হ’ল জাল ও যঈফ হাদীছ সমূহ ৷ আল্লাহ পাক মানবজাতির কল্যাণে প্রেরিত স্বীয় ‘যিকর’ তথা সর্বশেষ ‘অহি’ পবিত্র কুরআন ও হাদীছ সমূহকে হেফাযত করার জন্য যুগে যুগে অনন্য প্রতিভাসমূহ সৃষ্টি করেছেন। ছাহাবী ও তাবেঈগণের যুগ শেষে বিষ্ময়কর মেধা ও প্রতিভার অধিকারী ইমাম বুখারী, ইমাম মুসলিম প্রযুখ কুতুবে সিত্তাহ্‌র মুহাদ্দিগণ ছাড়াও যুগে যুগে হাদীছের হাদীছের খিদমত করে গিয়েছেন। বিংশ শতাব্দীর অতুলনীয় প্রতিভা মুহাম্মাদ নাছেরুদ্দীন আলবানী (রহঃ) তাঁদের অন্যতম! তিনি ছহীহ ও যঈফ হাদীছের উপর পৃথক গ্রন্থসমূহ সংকলন করেছেন। যার অন্যতম হ’ল ২,৮) 4৯৯) ৩॥১৮১। এ. যার প্রতি খণ্ডে ৫০০ যঈফ ও মওযূ হাদীছ সংকলিত হয়েছে। এযাবৎ প্রাপ্ত এর ১৪টি খণ্ডের মধ্যে ১ম খণ্ডের বঙ্গানুবাদ করেছে স্নেৃহাম্পদ আকমাল হুসাইন বিন বাদী“উষ্যামান। বাংলাভাষী মুসলমানদের জন্য এটা ছিল অতীব যরূরী কাজ । এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করে সে জাতির এক মহান খিদমত আঞ্জাম দিয়েছে। আল্লাহ তার এই খিদমত কবূল করুন। আমরা আশা করব সে বাকী খণ্ডগুলির অনুবাদের কাজও করবে ও আল্লাহর রহমতে তা প্রকাশিত হবে। ইন্শাআল্লাহ এ গ্রন্থের মাধ্যমে মানুষ যঈফ ও জাল হাদীছের অপপ্রভাব থেকে মুক্ত হয়ে হাদীছের অনুসারী হবে। তার এ অনুবাদ সুন্দর, সাবলীল ও সহজবোধ্য হয়েছে, যা নিঃসন্দেহে পাঠকদের উপকারে আসবে । গ্রন্থটি সকলের সংগ্রহে রাখার মত। আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি। আমীন! Samoa প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রাজশাহী : ৭ই মার্চ ২০০৪ই সাবেক চেয়ারম্যান, আরবী বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ।

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.