য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ৫৩ শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করাই ওয়াজিব যার পক্ষে সহীহ হাদীসগুলোকে যঈফ হাদীস হতে পৃথক করে জেনে নেয্না সম্ভব, তার উচিত তাই করা এবং শুধুমাত্র সহীহগুলোই বর্ণনা করা । আর যার পক্ষে সরাসরি তা জানা সম্ভব নয় তার উচিত যিনি জানেন তার নিকট হতে জেনে নেয়া। কেননা আল্লাহ তা'আলা বলেন £ {Os SEG OAS Y EE LY NY Al Vt} অর্থ £ “তোমরা না জানলে জ্ঞানীদেরকে প্রশ্ব করে দলীল সহকারে জেনে নাও” (সূরা নহল 8৪৩-৪৪) । তেমনিভাবে কেউ কোন হাদীস বললে তা পরীক্ষা-নিরীক্ষা করে গ্রহণ করতে হবে এবং আমলযোগ্য হলে তদানুযায়ী আমল করতে হবে। কারণ আল্লাহ তা'আলা বলেছেন £ {HE 5 GAG ASE UL Vd ch WY “হে ঈমানদারগণ! যদি কোন ফাসেক (পাপাচারী) ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে...” (সূরা হুুরাত-৬)। উক্ত আয়াতে সকল মু’মিনদের সম্বোধন করে বলা হয়েছে। বলা হয়নি কিছু সংখ্যক পরীক্ষা করবে আর কিছু সংখ্যকের পরীক্ষা করে দেখার প্রয়োজন নেই । আল্লাহ আরো বলেন ঃ {১১২,১০ 55১15১4: অর্থ £ “তোমরা তোমাদের মধ্য হতে দু'জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে” (সূরা আত-তালাক-২)। ' দ্বিতীয় আয়াতটি প্রমাণ করছে যে ফাসেক ব্যক্তির হাদীস গ্রহণযোগ্য নয়। কারণ সংবাদ পরিবেশন আর হাদীস বর্ণনা করার মধ্যে কোন পার্থক্য নেই । আর তৃতীয় আয়াতটি প্রমাণ করছে যে, ন্যায়পরায়ণ নয় এমন ব্যক্তির সাক্ষীও গ্রহণযোগ্য নয়। হাদীস বর্ণনাকারীগণ নাবী (স)-এর উদ্ধৃতিতে হাদীস বর্ণনাকারী হিসাবে সাচ্ষ্য প্রদাণকারীও বটে । অতএব উপরোল্লেখিত হাদীস ও আয়াতগুলো শুধুমাত্র সহীহ হাদীসই বর্ণনা করতে হবে তারই প্রমাণ বহন করছে। {এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক ব্যক্তিকে “সহীহৃত তারগীব ওয়াত ভারহীব”' গ্রন্থের প্রথম খণ্ডের ভূমিকা এবং “সহীহু জামে‘উস সাগীর ওয়া যিয়াদাতুহ” এন্ের ভুমিকা দেখার জন্য বিনীত অনুরোধ রাখছি ।} |
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।