৫২ য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) পীচটি আহকাম (ফরয, মুস্তাহাব, মুবাহ, মাকরূহ ও হারাম) সাব্যস্ত হয় না, যে পীচটির মধ্যের একটি হচ্ছে মুস্তাহাব । লক্ষ্য করুন! ইবনুল হুমাম বলেন দুর্বল হাদীস দ্বারা মুস্তাহাব সাব্যস্ত হয়, অথচ তিনি নিজেই বর্ণনা করছেন যে, সকলের এক্যমতে পীচটি আহকামের কোনটিই সাব্যস্ত হয় না। যার মধ্যে মুস্তাহাবও রয়েছে। অতএব তার কথায় দ্বন্দ স্পষ্ট । তিনি আদ-দাওয়ানী হতে যে বক্তব্য বর্ণনা করেছেন তাই সঠিক। কারণ ধারণা বা অনুমানের দ্বারা কোন আমল করা হতে শরীয়তে আমাদেরকে নিষেধ করা হয়েছে যেটি সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। যারা দুর্বল হাদীসের উপর ফাযীলতের ক্ষেত্রে আমল করার পক্ষে মতামত দিয়েছেন তারা ধারনার বশবর্তী হয়েই তার উপর শর্ত সাপেক্ষে আমল করা যাবে বলে মত প্রদান করেছেন । যা সম্পূর্ণ আল্লাহর নির্দেশনা বিরোধী হয়ে যাচ্ছে। ইবনু তাইমিয়্যাহ (রাহিঃ) “আল-কায়েদাতুল জালীলাহ ফিত তাওয়াস্্সুলে ওয়াল ওয়াসীলা” (পৃ ৮২) গ্রন্থে বলেছেন $ “শরীয়তের মধ্যে যঈফ হাদীসগুলোর উপর নির্ভর করা জায়েয হবে না যতক্ষণ পর্যন্ত সেগুলো সহীহ বা হাসান পর্যায়ভুক্ত এরূপ প্রমাণিত না হবে। তবে ইমাম আহমাদ ও আরো কতিপয় আলেম ফাযীলতের ক্ষেত্রে দুর্বল হাদীসকে বর্ণনা করা জায়েয বলেছেন যদি মূল আমলটি শার‘ঈ সহীহ দলীল দ্বারা সাব্যস্ত হয়েছে প্রমাণিত হয় এবং উক্ত সাব্যস্ত হওয়া আমলটির ফযীলতে বর্ণিত দুর্বল হাদীসটি মিথ্যা নয় বলে জানা যায়। আর এরূপ হলে হয়তো সওয়াবটি সত্য বলা জায়েয হতে পারে। কোন ইমামই বলেননি যে, যঈফ হাদীস দ্বারা কোন বস্তুকে ওয়াজিব বা মুস্তাহাব হিসাবে সাব্যস্ত করা জায়েয, যে ব্যক্তি এরূপ বলবেন তিনি ইজমার বিপরীত কথা বলবেন ৷' অতঃপর শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ বলেন ৪ ‘ইমাম আহমাদ এবং তার ন্যায় কোন ইমাম শরী'‘য়াতের মধ্যে এ ধরনের হাদীসের উপর নির্ভর করেননি । যে ব্যক্তি ইমাম আহমাদ হতে এরূপ বর্ণনা করেছেন যে, তিনি দুর্বল হাদীস দ্বারা দলীল গ্রহণ করেছেন (যেটি সহীহও নয় আবার হাসান পর্যায়ভুক্তও নয়) তিনি ভুল করেছেন।' এছাড়া কোন আমলের ফযীলত বর্ণিত হলে, সে ফযীলতটিও মুস্তাহাব (পছন্দনীয়) কর্মের পর্যায়ভুক্ত। আর আপনারা জেনেছেন যে, সকল ইমামের এক্যমতে কোন মুস্তাহাব য‘ঈফ হাদীস দ্বারা সাব্যস্ত হয় না। অতএব কোন কোন ইমামের নিকট শর্তসাপেক্ষে ফযীলতভুক্ত যঈফ হাদীসের উপর আমল করা যাবে, এরূপ মতকে গ্রহণ করা মোটেই বুদ্ধিমত্তার কাজ হবে না।
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।