6 যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) (৩) “আমার উপর মিথ্যারোপ করা তোমাদের পরস্পরের মাঝে মিথ্যারোপের মত নয়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নিল” (মুসলিম) । | (UE Cy Sala VE UF 41 Ce OU Lp) (8) “যে ব্যক্তি আমার উপর (নামে) এমন কথা বলল যা আমি বলিনি, সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল’ (ইবনু হিব্বান, হাদীছটি হাসান পর্যায়ের) । ২ নম্বর এবং ৪ নম্বর হাদীছটি প্রমাণ করছে যে, ইচ্ছাকৃত মিথ্যারোপ না করলেও হয় সে মিথ্যুক না হয় তার স্থান জাহারামে। অতএব যে ব্যক্তি বলবেন যে, রসূল ($%)-এর হাদীস আবার কীভাবে জাল হয়। তার উত্তর উক্ত বাণীগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে। মিথ্যা হাদীস যদি তার উপর বানানোই না হতো তাহলে তিনি হাদীসগুলো উল্লেখ করে কঠিন শাস্তির কথা বলে সতর্ক করে দিতেন না। মিথ্যুকদের দ্বারা তীর উদ্ধৃতিতে মিথ্যা হাদীস বর্ণিত হবে জেনেই তিনি উক্ত শাস্তির কথা বলেছেন। অন্যথায় তীর বাণীগুলো অর্থহীন হয়ে যেত । অথচ তাঁর বাণী অর্থহীন হতে পারেনা । এছাড়া যা কিছু শুনবেন আর তাই বর্ণনা করবেন এরূপ কাজও সহীহ হাদীস বিরোধী । কারণ রসূল (সু) বলেছেন ৪ (a US C53 0 GE pA SH) “মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শুনবে তাই হাদীস হিসাবে বর্ণনা করবে” । (ইমাম মুসলিমসহ আরো অনেকে হাদীসটি বর্ণনা করেছেন) । শাইখ আলবানী উক্ত বিষয়ে “সহীহ জা্মে‘ইস সাগীর ওয়া যিয়াদাতুহু” গ্রন্থের ভূমিকাতে যে বিবরণ দিয়েছেন তার সার সংক্ষেপ সহ আরো কিছু বিষয়ে নিম্নে আলোচনা করা হলো। অনেকে এরূপ ধারণা পোষণ করেন যে, ফাযায়েলের ক্ষেত্রে দুর্বল হাদীসের উপর আমল করা যাবে এ মর্মে কোন মতভেদ নেই ৷ বাস্তবিক পক্ষে তা সঠিক নয় বরং এ বিষয়ে মতভেদ রয়েছে। যা মুস্তালাহুল হাদীসের উপর রচিত গ্রন্থ সমূহে বিস্তারিত আলোচিত হয়েছে। যেমন শাইখ জামালুদ্দীন কাসেমী (রহঃ) তার “কাওয়ায়েদুল হাদীস” (পৃঃ ১১৩) গ্রন্থের মধ্যে একদল ইমামের মতামত উল্লেখ করেছেন, যারা কোন অবস্থাতেই দুর্বল হাদীসের উপর আমল করাকে বৈধ মনে করেননি। তাদের মধ্যে রয়েছেন ইবনু মা‘ঈন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবূ বাক্র আল-আরাবী ও আরো অনেকে । তাদের দলে ইবনু হায্মও রয়েছেন। হাফিয ইবনু রাজাব “শারহুত-তিরমিষী’” (কফ ২/১১২) গ্রন্থে বলেন ৪
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।